1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লোহাগাড়ায় ফুটপথ আবারো অবৈধ দখলে প্রশাসন নিরব

  • মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

লোহাগাড়ায় ফুটপথ আবারো অবৈধ দখলে প্রশাসন নিরব

মাহমুদুল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ :

চট্টগ্রাম দক্ষিণ জেলার লোহাগাড়া উপজেলা সদর একটি ব্যস্ততম শহর। অযত্ন ও অবহেলায় এই শহরটি অভিভাবকহীন হয়ে পড়েছে। লোহাগাড়া বটতলী রাস্তার দুই পাশে মার্কেটের সামনে অলস গাড়ি পরে থাকে এগুলো সরানোর কোন উদ্যোগ নিচ্ছে না প্রশাসন।

এছাড়াও যত্রতত্র যেখানে সেখানে গাড়ি, ব্যান, অটো রিক্সা ও মোটরসাইকেল দাঁড়িয়ে থাকে, যার জন্য লোহাগাড়ায় যানজট বেড়ে গেছে, মানুষ হাঁটা চলাফেরা করতে পারতেছে না। রাস্তার দুই পাশে সরকারি জায়গা যে উদ্ধারের অভিযান চলেছিল সেইটা পরিপূর্ণ উদ্ধার না হওয়ার আগেই বন্ধ হয়ে গেছে। কি কারনে বন্ধ হয়েছে সেটা জানে না।

লোহাগাড়া বটতলীতে যদি সরকারি জায়গা গুলি দখলমুক্ত করা হইতো তাহলে অনেক বড় জায়গা বের হয়ে আসতো, তাহলে পরে লোহাগড়ায় যানজট থাকতো না জনগণ হাটা চলাফেরা করতে পারতো।

এলাকাবাসী জানান, সরকারী জায়গা উদ্ধারের নামে বারবার অভিযান চালালো হলেও মাঝপথে এসে থেমে যায়। উৎপাত বসায় ব্যবসায়ীরা মাথাখিলা হিসেবে টাকা নেওয়ার জন্য,

শহর পরিচালনা কমিটিরও টাকা নেয়,এ জন্য ফুটপাত বসাইলে তাদের সুবিধা হয়।লোহাগাড়া শহর পরিচালনা কমিটির শুধু নাম আছে কোন কাজে নেই শুধু টাকা তুলতে দেখা যায়।

এলাকাবাসী মনে করে, যেহেতু লোহাগাড়ায় পৌরসভা নাই,, প্রশাসন এবং শহর পরিচালনা কমিটি চাইলে সরকারি জায়গা গুলো উদ্ধার করে সংস্কার করলে আরকান সড়কটি চার লাইনে পরিনত করা যায় শুধুমাত্র বটতলী মোটর স্টেশনটা,

এলাকাবাসী আরো মনে করে বাস স্টেশন এবং পৌরসভা হলে এলাকার পরিবেশ সুন্দর হইত এবং এলাকা যানজটমুক্ত হইতো। এইজন্য এলাকাবাসীর দাবি লোহাগাড়া কে অনতিবিলম্বে পৌরসভা ঘোষনা করা হঊক এবং বাস স্টেশন নির্মাণ করা হোক।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews