ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা (GAP) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উত্তম কৃষি চর্চা (GAP) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিট্রিশন,এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আর্থিক সহায়তায় উপজেলার ১৪ টি ইউনিয়নের ৫০ জন কৃষক কৃষাণী এ প্রশিক্ষণে অংশ গ্রহন করেন ।
প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন,প্রকল্পের জেলা সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার) কৃষি বিদ মোঃ মোছাদ্দেক হোসেন,উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ ইনসাদ ইবনে আমিন,কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হামিদুল ইসলাম,প্রশিক্ষক অধির কুমার বিশ্বাস।

Leave a Reply