1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ১৩ বাংলাদেশি

  • মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ১৩ বাংলাদেশি 

শহিদ জয়,যশোর অফিস :

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ভারতে পাঁচার হয়ে যাওয়া ১৩ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশু। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে গত রবিবার (২৩ জুন) রাত ১০ টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা। 

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচার করা হয়।

ফেরত আসারা হলেন, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার আমজাদ তালুকদারের ছেলে রফিক তালুকদার (৫৩) ও তার ছেলে মামুন তালুকদার (২৫), একই জেলার মোল্যারহাট উপজেলার সালেক শিকদারের ছেলে নাজমুল শিকদার (৩৮), 

খুলনা জেলার রুপসার আক্কাস ভূঁইয়ার ছেলে রাজু ভূঁইয়া (২৫), একই থানার আব্দুল আজিমের মেয়ে আফসানা আক্তার (২৩) তার ছেলে আমিন (৬) তার মেয়ে ফাতিমা (৪), একই থানার নজরুল শেখের ছেলে ওমর ফারুক শেখ (২৬), খুলনা সদরের আল আমিন হাওলাদারের মেয়ে মরিয়ম আক্তার (২৩),

 নড়াইল জেলার কালিয়া থানার আফজাল মোল্লার ছেলে আব্দুন সাত্তার (৫০), খাগড়াছড়ি জেলার মাটিরাঙার শামছুর শেখের মেয়ে ফাতেমা (২৮), পিরোজপুর জেলার মঠবাড়িয়ার আল আমিন হাওলাদারের ছেলে ফাহিম হাওলাদার (২) ও মাহীম হাওলাদার (৪)।

ফেরত আসা আফসানা আক্তার বলেন, ভালো কাজের আশায় দালালদের মাধ্যমে তারা দুই বছর আগে অবধৈভাবে বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাড়ি দিয়েছিলেন। এরপর সেখানে কয়েকমাস কাজ করার পর ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা।

পরে ভারতীয় পুলিশ  আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায়। সেখানে দেড় বছর কারাভোগের পর ভারতের মানবাধিকার সংস্থা রেসকিউ ফাউন্ডেশন তাদের নিজস্ব শেল্টার হোমে রাখে।ওই শেল্টার হোম থেকে রবিবার রাতে তারা দেশে ফিরেছেন।

বেনাপোল চেকপোস্ট  ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন ,

ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা ১৩ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা গ্রহণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহন করে ওই রাতেই  তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews