1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ছিনতাই করে মারপিটের ঘটনায় ১২ দিন পর থানায় মামলা

  • সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

যশোরে ছিনতাই করে মারপিটের ঘটনায় ১২ দিন পর থানায় মামলা

যশোর অফিস যশোর সদর উপজেলার পদ্মবিলা রেললাইনের কাছে ঈদের আগে গত ১২ জুন রবিউল আলম (৬৪) নামে এক ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনার ১২দিন পর কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই মামলায় তিন ভাইকে আসামি করা হয়েছে।

আসামিরা হলো, পদ্মবিলা গ্রামের শামছুল হুদা আশার তিন ছেলে জাহিদ হোসেন (৩৮), রফিকুল ইসলাম (৪৫) এবং তৌফিকুল ইসলাম (২৫)।

এজাহারে রবিউল ইসলাম উল্লেখ করেছেন, তিনি শহরের বেজপাড়া মেইন রোড এলাকায় বসবাস করেন। পদ্মবিলা এলাকায় তার একটি মাছের ভেড়ি আছে। গত ১২ জুন ভোরে তিনি ওই ভেড়ি দেখাশুনা করতে গিয়েছিলেন।

ভোর সাড়ে ৫টার দিকে পদ্মবিলা রাস্তার কাছে পৌছানো মাত্র আসামিরা তার প্রাইভেটকারের সামনে এসে গতিরোধ করে। এরপর গাড়ি থেকে নামিয়ে কচাগাছ কাটার অভিযোগে হুমকি দিতে থাকে।

অকথ্য ভাষায় গালিগালজ করতে থাকে। তিনি গালি দিতে নিশেধ করলে আসামিরা আরো ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করে। চড় থাপ্পড় মারে। এ সময় তার কাছে থাকা কুরবানির পশু কেনার জন্য থাকা ১ লাখ ২৫ হাজার টাকা কেড়ে নেয়।

এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ গত রোববার তা মামলা হিসাবে রেকর্ড করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews