1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মিলন ও আইনজীবী মুকুল কান্ডের নতুন মোড় এবার দুই আইনজীবীর বিরুদ্ধে আদালতে মামলা

  • সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৪৯ বার পড়া হয়েছে

যশোরে মিলন ও আইনজীবী মুকুল কান্ডের নতুন মোড় এবার দুই আইনজীবীর বিরুদ্ধে আদালতে মামলা

যশোর অফিস :

যশোরে নারী ও শিশু নির্যাতন এবং মানবপাচার দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি অ্যাড. মোস্তাফিজুর রহমান মুকুল ও অ্যাড. সৈয়দ কবীর হোসেন জনীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার শাহিনুর রহমান শাহিন নামে এক যুবক চাঁদাবাজির অভিযোগে এ মামলাটি করেছেন। শাহিনুর রহমান শাহিন শহরের ঘোপ জেল রোডের এনায়েত আলীর ছেলে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.গোলাম কবির অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা প্রশাসককে আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শাহজাহান কবীর খান বিপ্লব। তবে, এ মামলা ষড়যন্ত্রমুলক বলে দাবি করেন ওই দুই আইনজীবী।

মামলায় শাহিনুর রহমান শাহিন উল্লেখ করেছেন, আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের সামনে ফুটপাতে টেবিল রেখে কাপড়ের ব্যবসা করেন। গত ১০ জুন মুকুল ও জনি তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। এছাড়া ২ হাজার টাকা করে প্রতিমাসে মাসোহারা দিতে হবে বলে জানা।

কিন্তু শাহিন এতে রাজী না হলে জনী পিস্তল বের করে শাহিনকে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনার পর একইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহিন পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সামনে গেলে উল্লিখিত আসামিরা সহ আরও কয়েকজন তার ওপর চড়াও হন।

তারা এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করেন। এরই মধ্যে সেখান হাজির হন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। তিনি গাড়ি থেকে নেমে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা চালালে আসামিরা শাহিনকে হুমকি দিয়ে চলে যান।

এ বিষয়ে পিপি অ্যাড. মোস্তাফিজুর রহমান মুকুল ও অ্যাড. সৈয়দ কবীর হোসেন জনী দাবি করেন এসব অভিযোগ মিথ্যা। মুলত জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন মুকুলকে লাঞ্চিত করে ও মারপিট করে। যা নিয়ে আইনজীবীরা একট্টা হয়ে মানববন্ধন করেন।

এঘটনায় জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে মামলাও করা হয়। এবং তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার পর এ ধরণের মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করছেন। যার নেপথ্যে রয়েছেন সভাপতি মিলন নিজেই বলে দাবি করেন ওই দুই আইনজীবী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews