1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে আদালতের নির্দেশনা অমান্য, পৌর মেয়রকে দুইটি মামলায় শোকজ

  • রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

যশোরে আদালতের নির্দেশনা অমান্য, পৌর মেয়রকে দুইটি মামলায় শোকজ

যশোর অফিস :

দুইটি মামলায় আদালতে তদন্ত রিপোর্ট প্রদান না করা ও দফায় দফায় আদালতের নির্দেশনা অমান্য করায় যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশকে শোকজ করেছে আদালত। রোববার সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া ওই দুই মামলার নির্ধারিত দিনে এ আদেশ দেন। আগামি পহেলা ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানে বিলম্বের বিষয়ে লিখিত ব্যখ্যা দিতে নির্দেশ প্রদান করা হয়েছে। ওই আদেশের অনুলিপি খুলনা বিভাগীয় কমিশনার ও উপ পরিচালক স্থানীয় সরকার বিভাগ যশোর বরাবর পাঠানো হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৩ অক্টোবর আদালতে একটি মামলা করেন রেলরোড এলাকার রহিমা বেগম। মামলাটি তদন্ত করে তৎকালীন পৌরমেয়রকে ২০২০ সালের ১৬ মার্চ আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর এ মামলার ১৫টি ধার্য তারিখ পার হলেও তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন না তদন্ত কর্মকর্তা পৌর মেয়র। সর্বশেষ গত ৩১ জানুয়ারি বর্তমান পৌরমেয়রকে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে আদালত।

কিন্তু আজও পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিল কিংবা এ সংক্রান্ত কোনো ব্যখ্যা প্রদান করেননি তদন্ত কর্মকর্তা। আদালতের নির্দেশনা অমান্য করায় তাকে শোকজ করা হয়েছে।একই ভাবে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর শহরের ষষ্টীতলা এলাকার মির্জা মহব্বত আলী আদালতে একটি প্রতারণার অভিযোগে মামলা করেন।

বিচারক একইভাবে মামলাটি তদন্ত করে তৎকালীন পৌর মেয়রকে ২০২০ সালের ১৬ মার্চ আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর এ মামলার ১৫টি ধার্য তারিখ পার হলেও তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন না তদন্ত কর্মকর্তা পৌর মেয়র।

এক পর্যায় গত ৩১ জানুয়ারি একই ভাবে বর্তমান পৌর মেয়রকে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে আদালত। কিন্তু আজও পর্যন্ত তিনি তদন্ত প্রতিবেদন দাখিল কিংবা এ সংক্রান্ত কোনো ব্যখ্যা প্রদান করেননি কিংবা আদালতে হাজির হননি তদন্ত কর্মকর্তা। আদালতের নির্দেশনা অমান্য করায় এ মামলায়ও তাকে শোকজ করা হয়েছে।

এছাড়া এবার তিনি যদি শোকজের জবাব না দেন তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews