1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে অস্ত্র মামলায় সন্ত্রাসী শুকুর ওরফে পংকির ১৭ বছর কারাদন্ড

  • রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

যশোরে অস্ত্র মামলায় সন্ত্রাসী শুকুর
ওরফে পংকির ১৭ বছর কারাদন্ড

যশোর অফিস :

অস্ত্র মামলায় সন্ত্রাসী শুকুর ওরফে পংকিকে ১৭ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। রোববার অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত শুকুর যশোর সদরের খোলাডাঙ্গা গাবতলা সরদারপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১২ সালের ২৬ নভেম্বর বিকেলে কোতয়ালি থানা পুলিশ সদরের পতেঙ্গালী গ্রামের কবিরাজ বাড়ি মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক ভাবে শুকুর, তাইজুল, শাহিনকে আটক করে।

এ সময় তাদের দেহ তল্লাশি করে ২টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই শোয়েব উদ্দিন আহমেদ বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করেন।

এ মামলার তদন্ত শেষে এসআই আমির আব্বাস আটক তিনজনসহ কানা রুবেলকে অভিযুক্ত করে ওই বছরের ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেন। ২০১৪ সালের ১৫ মে এ মামলার চার্জ শুনানিতে আসামি শুকুর ও তাইজুলের বিরুদ্ধে অভিযোগ গঠন ও অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় অব্যহতি দেয়া হয়।

দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি শুকুল ওরফে পংকির বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় ১০ বছর সশ্রম কারাদন্ড ও ১৯ এ (চ) ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় আরও সাত বছর সশ্রম সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত শুকুল ওরফে পংকি পলাতক রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews