ক্ষমতা অপব্যবহার অনিয়ম দুর্নীতি
অনিয়ম দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য যশোরের এডিসি (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখার বিরুদ্ধে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। আগামী ২৫ জুন খুলনা বিভাগীয় কমিশনারে কার্যালয়ে বর্ণিত বিষয়ে তদন্তের দিন ধার্য করা হয়েছে। ধার্যকৃত দিনে খালেদা খাতুন রেখাসহ অভিযোগকারীদের উপস্থিত থাকার জন্য পত্র জারি করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ফিরোজ শাহ। যার স্মারক নং-০৫.৪৪.০০০০.০১৬.০৪.০২১.২৪.২৬(০৮)।
যশোরের এডিসি (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখার বিরুদ্ধে মন্ত্রী পরিষদ বিভাগসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন কেশবপুর ভালুকঘর আজিজিয়া ফাযিল মাদ্রসার গভর্ণিং বডির দাতা সদস্য ইব্রাহীম হোসেন মোল্যা ও নির্বাচিত অভিভাবক সদস্য হায়দার আলী, মানজুরুল ইসলাম এবং অত্র মাদ্রসার তৃতীয় শ্রেণির কর্মচারী আব্দুল্লাহ আল মাহফুজ।
খালেদা খাতুন রেখা যশোরের কেশবপুর ভালুকঘর ফাযিল মাদ্রসার সভাপতি। তার বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, প্রতিষ্ঠানের অর্থ তছরুপ, ক্ষমতা অপব্যবহার এবং জালিয়াতির মাধ্যমে গভর্ণিং বডি গঠনের অভিযোগ আনা হয়েছে।
লিখিত অভিযোগকারী দাতা সদস্য ইব্রাহীম হোসেন মোল্যা জানান, ওই মাদ্রসার অধ্যক্ষসহ ৪টি কর্মচারী পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষনা করে ৫ মার্চ বৈধ প্রার্থীদের নামে প্রবেশ পত্র জারি করা হয়।
এর দুই দিন পর ৭ মার্চ ২০২৪ বৃহস্পতিবার নিয়োগ বোর্ডের সদস্য সচিব মামলার কারণ দেখিয়ে নিয়োগ বোর্ড স্থগীত করে নোটিশ জারি করেন। যা গণমাধ্যমে প্রকাশিত হয়। একদিন পর জানতে পারি গোপনে পাতানো বোর্ড বসিয়ে তাদের পছন্দের প্রার্থীদের নিয়োগের সুপারিশ করা হয়েছে। স্থগীতের নোটিশ দেয়ায় অনন্ত ৭ জন প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারেননি।
ইসলামি আরবি বিশ^ বিদ্যালয়ের প্রবিধান এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে জারিকৃত পরিপত্রে উল্লেখ আছে এনটিআরসি বার্হভুত পদে নিয়োগ সংক্রান্ত কোন মামলা থাকলে নিয়োগ কার্যক্রম চালানোর জন্য বিশ^বিদ্যালয় এবং ডিজির প্রতিনিধি অনুমোদন দেয়া হবে না।
এক্ষেত্রে চরম মিথ্যার আশ্রয় নিয়েছেন সভাপতি। তিনি তিনশত টাকার ষ্টাম্পে মিথ্যা হলপ নামা দিয়ে বিশ^বিদ্যালয় এবং ডিজির প্রতিনিধি নিয়েছেন। অথচ যশোর সহকারী জজ ও চীপ জুডিশিয়াল আদালতে নিয়োগ সংক্রান্ত ৩টি মামলা চলমান রয়েছে। যার মামলা নং যথাক্রমে সিআর ৭৫/২৩, ৩৫৭/২৩ এবং ৫১/২৪
ইসলামি আরবি বিশ^ বিদ্যরয়ের প্রবিধানে ১০ এর ৩ ধারা বলা হয়েছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে থেকে অধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন না। কিন্ত অত্র মাদ্রসার তৎকালী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাছিহুর রহমান স্বপদে থেকে আবেদন করেছেন এবং গভর্ণিং বডির সভাও আহবান করেন। পাতানো বোর্ডে সেই মাশিহুর রহমানকে অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে।
পরীক্ষার জন্য কম পক্ষে ১৫ দিন আগে বৈধ প্রার্থীদের ছবিসহ পরীক্ষায় অংশ গ্রহণের পত্র দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেখানে নিয়মের ব্যতয় ঘটিয়ে ৮ মার্চ পরীক্ষার তারিখ ঘোষনা করে ছবি বিহীন প্রবেশপত্র ছাড়া হয়(মাত্র দুইদিন আগে) গত ৫ মার্চ।
অত্র প্রতিষ্ঠানের গভর্ণি বডির সভাপতি এবং সদস্য সচিব অন্যান্যদের সহাতায় পাতানো নিয়োগ বোর্ড বসিয়ে মোটা দাগে অর্থ বানিজ্য করেছেন।নিয়োগ বোর্ড গঠন ও নিয়োগ কার্যক্রম সংক্রান্ত কোন সভায় গভর্ণিং বডির অভিভাবক ও দাতা সদস্যদের ডাকা হয়নি।
কমিটি সংক্রান্ত অভিযোগের বিষয়ে ইব্রাহী হোসেন মোল্য বলেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের ভুয়া তদন্ত প্রতিবেদন নিয়ে কমিটি সংক্রান্ত ইসলামিক আরবি বিশ্ভবিদ্যালয়ে দেয়া অভিযোগ এডিসি খালেদা খাতুন রেখার উপর তদন্ত ন্যাস্ত হয়।
তিনি একতরফাভাবে ওই তদন্ত করে অত্র প্রতিষ্ঠানে সভাপতি হয়েছেন এবং পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন হওয়ার আগেই তিনি অত্র প্রিিতষ্ঠানের ফান্ড থেকে অর্থ উত্তোলন করে তছরুপ করেছেন বলে দাবি করেছেন ইব্রাহীম হোসেন মোল্যা।
প্রসঙ্গত উল্লেখ, এর আগে খালেদা খাতুন রেখা সিলেটে এসিল্যান্ড থাকা কালে লাক্কাতোরা চা বাগান একটি অভিযোগ মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সচিব তদন্ত করেন। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে তাকে লঘু দন্ড দেয়া হয়।

Leave a Reply