1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর চৌগাছায় সন্ত্রাসীদের চাঁদা না দেয়ায় প্রাণনাশের হুমকি বাওড় দখলের চেষ্টা ব্যর্থ, সাত লক্ষাধিক টাকার জাল নষ্ট

  • শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

যশোর চৌগাছায় সন্ত্রাসীদের চাঁদা না দেয়ায় প্রাণনাশের হুমকি বাওড় দখলের চেষ্টা ব্যর্থ, সাত লক্ষাধিক টাকার জাল নষ্ট

যশোর অফিস :

যশোরের চৌগাছার বল্লভপুর গ্রামের চাঁদা না পেয়ে হিন্দু সম্প্রদায়ের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ও বাওড় দখলের চেষ্টা করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। এসময় সমিতির সদস্যদের মাছ শিকারের জাল কেটে নষ্ট করে দেয় সন্ত্রাসীরা। শুক্রবার সকালে বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর হিন্দুপল্লীতে আংতক বিরাজ করছে।

যেকোন সময় বড় ধরণের ক্ষতি করতে পারে এ আশংকায় ২০জুন চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) আবেদন করে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক তারক কুমার বিশ্বাস। সাধারণ জিডিতে অভিযুক্তরা হলেন, বল্লভপুর গ্রামের ফকির চাঁদের ছেলে আইজেল হক, মতলেব মন্ডলের ছেলে জিন্নাত মন্ডল,

নিমাই বিশ্বাসের ছেলে কার্তিক বিশ্বাস, হাশেম আলী ছেলে সবদার, রহিম বক্সের ছেলে খালেক হোসেন, হাবিছনের ছেলে সোহরাব গাজী, কিনে মল্লিকের ছেলে গহর মল্লিক, মাবুদ হোসেনের ছেলে মিজানুর রহমান, কিনে মল্লিকের ছেলে শুকুর মল্লিক, সিরাজুল ইসলামের ছেলে আলম বিশ্বাস|

বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক তারক কুমার বিশ্বাস বলেন, ভূমি মন্ত্রণালয় থেকে ছয় বছর মেয়াদে ( ১৪৩১-১৪৩৬ বঙ্গাব্দ) চৌগাছার বল্লভপুর বাওড় জলমহালটি ইজারা নিয়ে চাষ করছে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড।

এর আগে তিন বছর মেয়াদে জেলা প্রশাসনের কাছ থেকে ইজারা নিয়ে সমিতি বাওড়ে মাছ চাষ করেছে। দীর্ঘদিন ধরে এলাকার কিছু দুর্বৃত্ত জোরপূর্বক বাওড়টি দখলের পায়তারা করছে। গত দ্বাদশ সংসদ নির্বাচনের পরের দিনও দখলের চেষ্টা করে ব্যর্থ হয় ওই চক্রটি।

সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনের আগে আমাদের হুমকি দেয় উপজেলা পরিষদ নির্বাচনে তাদের উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসএম হাবিবুর রহমান বিজয়ী হলে বাওড় দখল করে নিবে। তিনি বিজয়ী হওয়ার পর থেকে আমাদেরকে অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা। আমাদের ক্ষতি করতে পারে, এই আশংকায় গত ২০ জুন ২০২৪ তারিখে চৌগাছা থানায় ১০জনের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

(২১জুন) সকালে সমিতির সদস্য বাওড়ের মাছ শিকারের প্রস্তুতি নেয়। এ সময় বল্লভপুর গ্রামের ফকির চাঁদের ছেলে আইজেল হক, মতলেব মন্ডলের ছেলে জিন্নাত মন্ডল, নিমাই বিশ্বাসের ছেলে কার্তিক বিশ্বাস, হাশেম আলী ছেলে সবদারের নেতৃত্বে ৪০/৫০জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হানা দেয়। তার হুংকার দেয় তাদেরকে কোটি টাকার চাঁদা পরিশোধ না করে বাওড়ে মাছ শিকারে নামলে হাত পা কেটে না হবে।

এসময় অকথ্য ভাষা গালিগালাজ করে। বিষয়টি তাৎক্ষনিকভাবে চৌগাছা থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা প্রায় সাত লাখ টাকা মূল্যের জাল কেটে নষ্ট করে দেয়। একই সাথে সদস্যদের লাঞ্ছিত করে। বাধা দিলে জায়গায় হত্যা করা হবে বলে হুমকি দেয়। পুরো ঘটনাটি চৌগাছা থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মৌখিকভাবে জানানো হয়েছে।

এ বিষয়ে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সঞ্জয় কুমার রায় বলেন, উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা ও নবনির্বাচিত জনপ্রতিনিধির ইন্ধনে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। তাদের অত্যচারে আমরা চরম আতংকে দিন পার করছি। বর্তমানে বাওড়ে আমাদের প্রায় ৭০ লক্ষ টাকার সম্পদ রয়েছে। যেকোন সময় বড় ধরণে ক্ষতির আশংকা করছি। একই সাথে জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শংকিত।

এ বিষয়ে চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, বর্তমানে যারা বাওড়টি ইজারদার, তারা আজ সকালে মাছ ধরতে গেলে অপর একটি পক্ষ বাওড়ে আসে। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তাৎক্ষণিক পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে যায়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক। দু’পক্ষকে উপজেলা নির্বাহী অফিসার ডেকেছেন। সমাধানের টেষ্টা চলছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, ‘বর্তমান ইজারদাররা আজ মাছ ধরবেন, এ মর্মে তারা লিখিত আকারে জানিয়েছেন। তার মাছ ধরতে নামলে অপর একটি পক্ষ বাধা দেয়। সেটা নিয়ে উত্তেজনকর পরিস্থিতির সৃষ্টির হয়। বিষয়টি সমাধান করার জন্য দু’পক্ষকে ডাকা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews