1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ১০ হাজার টাকার চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে পেটালেন চাঁদাবাজ দলের সদস্যরা থানায় অভিযোগ

  • শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

যশোরে ১০ হাজার টাকার চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে পেটালেন চাঁদাবাজ দলের সদস্যরা থানায় অভিযোগ

যশোর অফিস :

১০ হাজার টাকা চাঁদা না পেয়ে যশোর শহরের বড়বাজারের বাবু বাজার এলাকায় ফুটপাতে ভাজা ঝালমুড়ি বিক্রেতা আনারুল ইসলামকে ( ৩১) বেদম মারপিট করেছে সন্ত্রাসীরা। আহত আনারুল ইসলাম এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দিয়েছেন। আনারুল যশোর শহরের খালদার রোড এলাকার আব্দুল আলিমের ভাড়াটিয়া বিশে গাজীর ছেলে।

যশোর কোতোয়ালি থানায় দায়ের করা অভিযোগে আনারুল বলেছেন, তিনি শহরের বড়বাজার এলাকার বাবুবাজারের ফুটপাতে ঝাল মুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

গত ২০ জুন বিকেল আনুমানিক পৌনে পাঁচটার দিকে যশোর শহরের বেজপাড়া এলাকার চিহ্নিত ছিনতাইকারী চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের হোতা চশমা সুমনসহ (২২) অজ্ঞাতনামা তিনজন বাবুবাজার এলাকায় এসে আনারুলের ঝাল মুড়ির দোকানে দশ হাজার টাকা চাঁদা দাবি করে।

চাঁদাবাজরা জানায় এখানে দোকানদারি করতে হলে মাসে ১০ হাজার করে টাকা দিতে হবে। টাকা না দিলে এখানে দোকানদারি করতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। এ সময় আনারুল চাঁদাবাজদের দাবীকৃত টাকা দিতে না চাইলে চশমা সুমনের নেতৃত্বে

অজ্ঞাতনামা তিনজন আনারুলের ওপর বার্মিক চাকু হকিস্টিক ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং ছুরিকাঘাতে জখম করে। এ সময় বাবুবাজার এলাকার ব্যবসায়ী সুমন ও আনারুলের স্ত্রী সুমিসহ স্থানীয় লোকজন এসে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেন।

সন্ত্রাসী চাঁদাবাজদের হামলায় আনারুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। পরে তিনি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার রাতে যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন সন্ত্রাসী চাঁদাবাজ চশমা সুমনসহ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে।

এই অভিযোগের বিষয় জানতে চাইলে অভিযোগের তদন্তকারী অফিসার যশোর সদর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর ফকির পানু মিয়া বলেন,ঘটনাটির বিষয়ে শুনেছি অভিযোগ হাতে পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews