যশোরে জুম্মান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সন্ত্রাসী প্রিন্স বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছেন। প্রিন্স যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার রিপনের ছেলে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি রাতে যশোর রেল স্টেশনে ১৪ মামলার আসামি জুম্মানকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের ভাই মামুন ১৩ জনের নাম উল্লেখ করে খুলনা রেলওয়ে থানায় মামলা করেন।
প্রিন্স ওই মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন । বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply