যশোর সদর উপজেলার কেফায়েত নগরের প্রতিবন্ধী এক যুবককে গুমের অভিযোগ উঠেছে শ্যামনগর গ্রামের দুই ব্যক্তির বিরুদ্ধে। তারা হলেন ওই গ্রামের শহিদ ইসলাম ও মাহিদ হোসেন। অভিযোগ করা হচ্ছে প্রতিবন্ধী খাইরুল ইসলামকে ঝিনাইদহের বারবাজারের মাছ বাজারে প্রথমে নিয়ে যান। পরে সেখান থেকে খাইরুলকে গুম করা হয়েছে। এ অভিযোগ এনে খাইরুলের বোন বিলকিস খাতুন কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বিলকিসের অভিযোগ, তার ছোট ভাই খাইরুলের ব্রেইনের সমস্যা রয়েছে। একাএকা চলা ফেরা করতে পারেনা। মানসিক প্রতিবন্ধী হওয়ায় সারাক্ষন বাড়িতেই থাকেন। শহিদ ও মাহিদ মাছের ব্যবসা করে। গত ৮ জুন কৌশলে মাছ বিক্রির কথা বলে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে খাইরুলকে বারবাজার মাছ বাজারে নিয়ে যান তারা। এরপর থেকেই খাইরুলকে আর পাওয়া যাচ্ছে না।
বিভিন্ন স্থানে খোজাখুজির করা হয়। পরে তারা জানতে পারেন শহিদ ও মহিদ তার ভাইকে গুম করে রেখেছে। বাধ্য হয়ে তিনি ১৮ জুন থানায় অভিযোগ দেন।এদিকে, অপর একটি সূত্র জানায় পূর্বশক্রতার জেরে এ ধরণের ঘটনা ঘটতে পারে। এরমধ্যে গোপন কিছু রহস্য রয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Leave a Reply