1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে দুর্নীতির দায়ে নওয়াপাড়ার ব্যবসায়ী মাসুম উল ইসলামের ৮ বছর কারাদণ্ড

  • বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

যশোরে দুর্নীতির দায়ে নওয়াপাড়ার ব্যবসায়ী মাসুম উল ইসলামের ৮ বছর কারাদণ্ড

যশোর অফিস :

একটি দুর্নীতির মামলায় নওয়াপাড়ার মেসার্স সৌরভ এন্টারপ্রাইজের মালিক শেখ মাসুম উল ইসলামকে আট বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত শেখ মাসুম উল ইসলাম খুলনা সদরের মির্জাপুর গ্রামের শেখ সিরাজুল ইসলামের ছেলে ও যশোর অভয়নগরের বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। এছাড়া এ মামলার অপর আসমি ইউসিবিএল ব্যাংকের সাবেক কর্মকর্তা মনিরুজ্জামানের মৃত্যু হওয়ায় আগেই তাকে খালাস দেয়া হয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, যশোরের অভয়নগরের নওয়াপাড়া ইউসিবিএল ব্যাংক বাজার শাখায় ২০০২ সালের ২ মে থেকে ২০০৯ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন মনিরুজ্জামান। ওই সময় মেসার্স সৌরভ এন্টারপ্রাইজের মালিক শেখ মাসুম উল ইসলামের নামে এ ব্যাংকে একটি হিসাব খোলেন। পরবর্তীতে ব্যবস্থাপক মনিরুজ্জামান নিজে লাভবান হওয়ার উদ্দেশ্যে ব্যাংক কতৃপক্ষের দেয়া সীমা লংঘন করে এক কোটি ৩০ লাখ ৩৮ হাজার ৮৭৮ টাকা অতিরিক্ত ঋণ প্রদান করেন মাসুমকে। অতিরিক্তি ঋণ মঞ্জুরের ফলে ব্যাংকের এক কোটি ২০ লাখ ৮২ হাজার ১৬১ টাকা ক্ষতি করেছেন। বিষয়টি ব্যাংক কতৃপক্ষের নজরে আসায় ইউসিবিএল ব্যাংক নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন বাদী হয়ে ২০০৯ সালের মে মাসে দুর্নীতি দমন আইনে মনিরুজ্জামানকে আসামি করে জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন।

মামলার তদন্ত সূত্রে জানা গেছে, শাখা ব্যবস্থাপক শেখ মনিরুজ্জামামের ফুফাতো বোনের ছেলে সৌরভ এন্টারপ্রাইজের মালিক শেখ মাসুম উল ইসলাম। তারা অন্যায়ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক কর্তপক্ষের নির্দেশ অমান্য করে অতিরিক্ত ৩০ লাখ ৩৮ হাজার ৮৭৮ টাকা ঋণ প্রদান করে ব্যাংকের আর্থিক ক্ষতি করে। এ মামলার দীর্ঘ তদন্ত শেষে সাক্ষীদের বক্তব্য ও ব্যাংকের কাগজপত্র পর্যালোচনা করে ঘটনার সাথে জড়িত থাকায় ব্যাংক কর্মকর্তা মনিরুজ্জামান ও তার ভাগ্নে মাসুমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ পরিচালক ওয়াজেদ আলী গাজী।

২০২২ সালের ১৬ আগস্ট স্পেশাল জজ( জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক ব্যাংক কর্মকর্তা মনিরুজ্জামানের মৃত্যু হওয়ায় অব্যহতি ও মাসুম উল ইসলামের বিরুদ্ধে ৪০৯ ও ৪২০ ধারায় অভিযোগ গঠন করে সাক্ষীর দিন ধার্য করেন। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি মাসুম উল ইসলামের বিরুদ্ধে ৪০৯ ধারয় অভিযোগ প্রমাণিত হওয়ায়,

বিচারক তাকে পাঁচ বছর সশ্রম কারাদন্ডও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড ও ৪২০ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বছর সশ্রম কারাদনড ১০ হাজার টাকা জরিমনা অনাদায়ে আরও চার মাসের কারাদ-ের আদেশ দিয়েছেন। রায়ে সাজা একই সাথে চলবে বলে উল্লখ করা হয়েছে। সাজাপ্রাপ্ত মাসুম উল ইসলাম পলাতক রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews