1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জমিজমা নিয়ে বিরোধে স্টেডিয়ামপাড়ায় ভগ্নিপতিকে হত্যাচেষ্টায় থানায় মামলা

  • বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

যশোরে জমিজমা নিয়ে বিরোধে স্টেডিয়ামপাড়ায় ভগ্নিপতিকে হত্যাচেষ্টায় থানায় মামলা

যশোর অফিস :

যশোরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভগ্নিপতিকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হত্যাচেষ্টার শিকার মনিরুল ইসলাম মুন্না (৪৪) যশোর শহরের স্টেডিয়ামপাড়ার বাসিন্দা। ঈদের দিন রাতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মুন্নার স্ত্রী ফারজানা তানজাম তার ভাই ও ভাইপোসহ ৯ জনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন, ফারজানা তানজাম’র ভাই মাইকপট্টি নোভা হাসপাতাল এলাকার বাসিন্দা শেখ আশিক ইকবাল, তার দুই ছেলে শেখ সাকিব ইকবাল ও শেখ রাকিব ইকবাল, সিটি প্লাজা এলাকার বাসিন্দা মনজুর মোস্তফা খানের ছেলে মোহাম্মদ ইব্রাহিমসহ অজ্ঞাত আরও ৪/৫ জন।

মামলার এজাহারে বলা হয়েছে, পৈত্রিক জমাজমি ভাগাভাগির বিষয় নিয়ে ফারজানা তানজামের সাথে তার ভাই শেখ আশিক ইকবালের বিরোধ রয়েছে। এই বিরোধের সূত্র ধরে গত ১৭ জুন রাত সাড়ে ৮টার দিকে আসামিরা এমএম কলেজ আসাদ গেটের সামনে মনিরুল ইসলাম মুন্নাকে পেয়ে বেধকড় মারপিট করে হত্যাচেষ্টা চালায়।

এতে তার একটি দাঁত ভেঙ্গে যায় এবং গুরুতর জখম হন। হামলাকারীরা তার স্বর্ণের চেইন ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

এর আগে ৮ মে আসামিরা বাদী ফারজানা তানজামের ছোট ভাই তৌফিক ইকবালের স্টেডিয়াম মার্কেটের দোকান ভাংচুর করে এবং দোকানের ক্যাশ থেকে ৫৫ হাজার টাকা নিয়ে যায়। মনিরুল ইসলাম মুন্নাকে হত্যাচেষ্টার ঘটনায় পরদিন ফারজানা তানজাম যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার মামলার আসামি শেখ রাকিব ইকবালকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রণজিৎ সেন জানান, মামলার পর এক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, মামলার আসামি শেখ সাকিব ইকবালের বিরুদ্ধে এলাকায় বহু অভিযোগ রয়েছে। এর আগে একাধিক ব্যক্তির উপর হামলা, মারপিটসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরম্নদ্ধে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews