ডুমুরিয়ার ফারাহ্ মাধ্যমিক বিদ্যালয় ৪০ বছর পূর্তি উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সন্মাননা ও ক্রেস্ট বিতরণী সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,
বিদ্যালয় প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী,বিশিষ্ট শিক্ষানুরাগী বিজ্ঞানী ও দানবীর ড.শামসুল করিম বাকার। বিদ্যালয় পরিচালনা পর্ষাদের সভাপতি মাসুদ পারভেজ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন-
বিদ্যালয় প্রধান শিক্ষক হালিমা খাতুন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,এসকে বাকার কলেজ অধ্যক্ষ আব্দুল হালিম বিশ্বাস ও প্রধান শিক্ষক অবঃ মৃনাল কান্তি।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আশিকুর রহমান সাগর,
শিক্ষার্থী অভিভাবক শিক্ষক আবদুল্লাহ আল মামুন, অভিভাবক সদস্য এস এম আব্দুল্যাহ,কৃতি শিক্ষার্থী মিনাজুল ইসলাম মোঃ মাজেদুল ইসলাম মোঃ আলমগীর হোসেন,মোঃ ইকরামুল ইসলাম,অনুরাধা বিশ্বাস,মারিয়া আক্তার রকসি,খাদিজাতুল মাওয়া,মোঃ আজাদ হোসেন,
সজিব হোসেন, মোঃ ওবাইদুর রহমান,আল-মামুন মোল্লা প্রমুখ।এর আগে পবিত্র কোরআন থেকে তেলয়াত করে স্কুল ছাত্রী ফারিয়া তাসমিন ও পবিত্র গীতা থেকে পাঠ করে ছাত্র শিপন কর্মকার।অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন,সহকারি প্রধান শিক্ষক মোস্তাক আহম্মেদ চৌধুরী।

Leave a Reply