ডুমুরিয়ায় নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহম্মেদ ভাইস চেয়ারম্যান, গোবিন্দ ঘোষ ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা কে সংবর্ধনা দেয়া হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৮ টায় মালতিয়া কাঁচামাল চত্বরে আটলিয়া ইউনিয়নের মালতিয়া বাসীর আয়োজন এ সংবর্ধনা দেয়া হয়। এসময় সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচছা জানানো হয়।
এস এম সোলাইমান মোড়লের সভাপতিত্বে এবং ছাত্রলীগ নাজমুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেব উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলাম,
প্রধান শিক্ষক প্রভাত রায়, আওয়ামী লীগ নেতা শংকর কুমার ঘোষ,উপজেলা যুবলীগ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য জাকির হোসেন মিল্টন,যুবলীগ নেতা বিশ্বজিৎ মজুমদার, আবু সাঈদ দফাদার,
জেলা ছাত্রলীগ সহ- সভাপতি কে,এম, মফিজুল ইসলাম মফিজ, জেলা ছাত্রলীগ নেতা শেখ মাহাবুব আলম সোহাগ, তরিকুল ইসলাম বাবু,হাসান আলী শেখ।
এম এম সোহেল রানা,বুলবুল আহমেদ কাজল, ডশাহরিয়ার হোসেন রিয়াদ,স.ম. সাকিব হাসান, আলামিন শেখ, ছালাম শেখ,আজিজুল মোড়,ফয়সাল আহমেদ প্রমুখ।

Leave a Reply