যশোরে র্যাবের অভিযানে অস্ত্রসহ মানিকুল ইসলাম মাহিমকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত নয়টায় শহরের নীলগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লেঃ নাজিউর রহমান। আটক মাহিম বকচর স্কুল পাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে।
লেঃ নাজিউর রহমান আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা রাত আটটার পর জানতে পারেন ওই এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে । তাৎক্ষনিক একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে মাহিমকে আটক করে।পরে তার কাছথেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
রাতদিন সংবাদ
Leave a Reply