ডুমুরিয়ার কালিতলা মাধ্যমিক বিদ্যালয়’র সাবেক প্রধান শিক্ষক পরমানন্দ ঢালি (৬৫) কে মারপিট ও লাঞ্ছিতর ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর ইউনিয়নের সচেতন নাগরিক ও শিক্ষক সমাজের উদ্যোগে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার শলুয়া নিমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক সুধার্ণ ঢালী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-রংপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল,সাবেক ইউপি চেয়ারম্যান সৈমিত্র বিশ্বাস,
ব্যাংকার পরেশ চন্দ্র মন্ডল,অধ্যক্ষ অজয় চক্রবর্তী, প্রধান শিক্ষক অবঃ রবীন্দ্র নাথ মন্ডল, শিক্ষা অফিসার অবঃ দেব প্রসাদ ঢালি,প্রধান শিক্ষক অবঃ নিহার কান্তি মন্ডল,প্রধান শিক্ষক হরিচাদ বিশ্বাস,কমলেশ ঢালী,
উপ-সহকারি কৃষি কর্মকর্তা কৃষ্ণপদ মন্ডল,সুক্রিতি মন্ডল,সত্যজিত সরকার প্রমুখ।
বক্তারা বলেন,জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা পূর্বপরিকল্পিত ভাবে হামলা চালিয়ে শিক্ষক পরমানন্দ ঢালিকে মারপিট ও লাঞ্ছিত করেছেন।
তারা এমন ন্যাক্কার জনক ঘটনার তিব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন।
সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয় ।





Leave a Reply