1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে প্লাস্টিকের ভাঙ্গারির দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে

  • মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

যশোরে  প্লাস্টিকের ভাঙ্গারির দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে 

 শহিদ জয়, যশোর  অফিস :

যশোর সদর উপজেলার বাহাদুরপুর মেহগনিতলা এলাকার একটি প্লাস্টিক ভাঙ্গারির দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

 ফায়ার সার্ভিসের সদস্যরা পৌনে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনে ওই দোকানের পুরাতন কাগজ ও প্লাস্টিক পুড়ে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, সদর উপজেলার পাগলাদাহ গ্রামের আব্দুস সালাম বাহাদুরপুর মেহগনিতলায় যশোর-মাগুরা মহাসড়কের পাশে ভাঙ্গারির দোকান পরিচালনা করেন। 

তার দোকানে পুরাতন কাগজ ও প্লাস্টিকসহ নানান ধরণের ভাঙ্গারি মালামাল মজুদ করা ছিল। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ ওই দোকানের উপর ধোয়ার কুন্ডুলি দেখতে পান স্থানীয়রা।

 এরপর তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 একইসাথে পার্শ্ববর্তী বাসাবাড়ির লোকজন সরিয়ে নেয়। এ কারণে আগুনে ওই দোকানের পুরাতন কাগজ ও প্লাস্টিক পুড়ে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।

যশোর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। ৬টি ইউনিট এক ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে নেয়।

 এখন কাগজ ও প্লাস্টিকের নিচের আগুন নেভানোর জন্য কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

আগুনের সূত্রপাতও ক্ষতি সম্পর্কে কোন তথ্য দিতে পারেননি তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews