1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ঈদ উপলক্ষে পুলিশি নিরাপত্তা জোরদার

  • শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

যশোরে ঈদ উপলক্ষে পুলিশি নিরাপত্তা জোরদার 

 শহিদ জয়,যশোর অফিস :

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মার্কেট, গরুর হাট এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘরমুখো মানুষের চলাচল বেড়েছে। অতীতের ন্যায় এবারের ঈদেও ঘরমুখো মানুষ, মার্কেট ও পশুর হাটের নিরাপত্তার কথা চিন্তা করে সম্মানিত পুলিশ সুপার( ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম(বার), পিপিএম মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। 

শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। এছাড়াও শহরের প্রতিটি ব্যস্ততম পয়েন্টে নেয়া হয়েছে বাড়তি ট্রাফিক ব্যবস্থা।

মার্কেট এবং এর আশপাশের নিরাপত্তায় কাজ করছে মোবাইল ও ফুটপেট্রোল টিম। গোয়েন্দা নজরদারির জন্য জেলা গোয়েন্দা(ডিবি) এবং ডিএসবি কাজ করে যাচ্ছে। 

এরই ধারাবাহিকতায় আজ ১৫ জুন বিকালে সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) যশোর জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম এর নেতৃত্বে জেলা পুলিশের একাধিক টিমের সমন্বয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা টহল অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন।

জনাব মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, আমরা জেলা পুলিশের প্রতিটি সদস্য সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আসন্ন ঈদকে সামনে রেখে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে  দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার উর্দ্ধতন কর্মকর্তাগণ ও ফোর্সবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews