এস, এম মুসতাইনঃ বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের এগারোখান বাকড়ী সার্বজনীন পুজা মন্ডপে দুর্গোৎসব উপলক্ষে ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে সম্প্রীতির-সমাবেশ ২০২২ অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য কর্তৃক বাঘারপাড়া উপজেলার ৯১টি মন্দিরে নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা প্রদানের (৬ষ্ঠ দিন) অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিল কুমার আঢ্য এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোরের গন মানুষের নেতা বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি ৮৮ যশোর-৪ আসনের বার বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বাবু রনজিৎ কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব মোঃ ফিরোজ উদ্দিন,

বাঘারপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা রানী বিশ্বাস, ৯ নং জামদিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আজগার আলী,
উপজেলা যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক রনি ভৌমিক অনামিকা সহ সকল সকল ইউপি সদস্য এবং পূজা মন্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সামাজিক রাজনৈতিক সূধী সমাজের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


Leave a Reply