1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর সেনানিবাসে সেনাবাহিনী প্রধানকে বিদায়ী সংবর্ধনা জানালো বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস

  • বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

যশোর সেনানিবাসে সেনাবাহিনী প্রধানকে বিদায়ী সংবর্ধনা জানালো বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস

শহিদ জয়, যশোর অফিস :

যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে  সেনাবাহিনীর কোর অব সিগন্যালস এর বিদায়ী কর্নেল কমান্ড্যান্ট সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার),ওএসপি, এনডিইউ,

পিএসসি, পিএইচডিকে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস এর একটি চৌকস দল সামরিক রীতিতে মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে।

আনুষ্ঠানিকতা শেষে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে তাঁর বিদায়ী বক্তব্য রাখেন।

সেনাবাহিনী প্রধান তাঁর মূল্যবান বক্তব্যে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালনকালে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন।

পরিশেষে, বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস আধুনিক যোগাযোগ, যোগাযোগ নিরাপত্তা, তথ্য প্রযুক্তির উন্নয়ন ও গবেষণার পাশাপাশি অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

এর পূর্বে, সেনাবাহিনী প্রধান যশোর সেনানিবাসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর। এছাড়াও, সেনাবাহিনী প্রধান যশোর এরিয়ার সকল পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ করেন এবং সকলের সাথে মতবিনিময় করেন।

উল্লেখ্য, তিনি ২০২২ সালের গত ৮ মার্চ কোর অব সিগন্যালস এর ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স,

চিফ কনসালটেন্ট জেনারেল, এডহক সিএসসি ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কোর অব সিগন্যালস এর জ্যেষ্ঠ কর্মকর্তাগণসহ ৫৫ পদাতিক ডিভিশনের উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews