1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে আইনজীবীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

যশোরে আইনজীবীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

যশোর অফিস :

যশোরে আইনজীবীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ‌ বুধবার বিকেল ৩টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনি। তার দাবি পিপিকে লাঞ্ছিত করার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মামলা করায় হেনস্তা করতে এ মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনি জানান, তার নামে আজ সকালে তাসলিমা ইসলাম নামে এক আওয়ামী লীগ নেত্রী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ গোলাম কবিরের আদালতে মামলা করেন। বিচারক মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য পিবিআইকে আদশ দিয়েছেন। অথচ মাতৃতুল্য ওই নারীকে তিনি চেনেন না।

তিনি আরো জানান,সম্প্রতি জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মোস্তাফিজুর রহমান মুকুলকে মারপিট করেন। মুকুলের দায়ের করা মামলার আইনজীবী তিনি। এ কারণে আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন আইনজীবীদের দেখে নেয়ার হুমকি দেন।

এরপর আজ সকালে তার স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালে গিয়ে হুমকি দেন শহিদুল ইসলাম মিলন। পরে জানতে পারেন যে তার নামে মামলাও করা হয়েছে। পিপি লাঞ্ছিতের ঘটনাটি ভিন্ন খাতে নিতে জেলা আওয়ামী লীগ সভাপতি এ চক্রান্ত করছেন।

সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু, সাবেক সভাপতি নজরুল ইসলাম অ্যাডভোকেট উত্তম কুমার এডভোকেট এমদাদুল হকসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews