1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ফুটবলে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন রামকৃষ্ণপুর সর. প্রা. বিদ্যালয়

  • বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব  ফুটবলে উপজেলা পর্যায়ে  চ্যাম্পিয়ন রামকৃষ্ণপুর সর. প্রা. বিদ্যালয়

মনিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক :

 দেশব্যাপী আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টে যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় থানা চ্যাম্পিয়ন হয়েছে রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক)।

প্রচন্ড গরমের মধ্যে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টিতে শিশুদের গরম সহনশীল হয়ে মাঠে লড়ে যাওয়ার অদম্য ইচ্ছা যেন বিনোদন ও শরীর গঠনের এক অপূর্ব নিদর্শন।

গত ৬ তারিখে বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের আন্তঃ প্রাথমিক বিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত খেলায় চ্যাম্পিয়ন হয় রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এরপর গত ১০ তারিখে আন্তঃ ইউনিয়ন চ্যাম্পিয়নদের নিয়ে অনুষ্ঠিত খেলায়ও রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়ে থানা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।

আজ ১২ জুন বুধবার বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে বাঘারপাড়া উপজেলার নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি থানা পর্যায়ের খেলাটির শুভ উদ্বোধন করেন। আজকের খেলায় অংশ গ্রহণকারী দল হচ্ছে রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দশ পাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উক্ত খেলাটি প্রথমার্ধ, দ্বিতিয়ার্ধ ও অতিরিক্ত সময় গোল শূন্য ছিল। খেলার ফলাফল নির্ধারণে পেনাল্টি শুট আউটের আয়োজন করা হয়।

পেনাল্টি শুট আউটে রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন স্কুলের প্রধান শিক্ষক সম্পা খাতুন তার ছেলেদের এমন অর্জনে মহা খুশি এবং জেলা পর্যায়ে জয়ের ধারা অব্যাহত রাখতে আশাবাদ ব্যক্ত করেন।

আজকের খেলায় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি, বাঘারপাড়া থানা শিক্ষা অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,

বাঘারপাড়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, খেলায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের সকল শিক্ষকগণ ও স্থানীয় দর্শকবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews