1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে মারপিট টাকা মালামাল লুটপাটের অভিযোগে মামলা

  • মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

যশোর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে মারপিট টাকা মালামাল লুটপাটের অভিযোগে মামলা

যশোর অফিস :

যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের এক বাড়িতে ঢুকে চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসীরা মূল্যবান জিনিসপত্র ও নগদ ২লাখ টাকা নিয়ে লুটপাট করেছে। এ ঘটনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট গোলাম কিবরিয়ার নিদের্শে কোতয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার ১০ জুন দিবাগত গভীর রাত ১১ জুন মামলাটি রের্কড করা হয়। মামলাটি করেন, যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত ফজর গোলদারের ছেলে আব্দুল গফুর।

মামলায় আসাসিরা হলো, একই গ্রামের মৃত আশরাফ আলী গোলদারের ছেলে টিংকু গোলদার, সামসুর গোলদারের ছেলে পলাশ হোসেন, সহোদর পরাগ হোসেন ও মৃত আশরাফ আলী গোলদারের ছেলে সান্টু গোলদারসহ অজ্ঞাতনামা জ্জ জন।

মামলায় বাদি উল্লেখ করেন, আসামীরা পরসম্পদলোভী,দূর্দান্ত পরস্পরই চাঁদাবাজ সন্ত্রাসী ভূমি দস্যু প্রকৃতির মানুষ। গত ২ জুন ভোর ৬ টায় আসামীগণ বাদির ভাই হারুণ গোলদারের বাড়িতে মারাত্মক অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে প্রবেশ করে। বাদির ভাইপোকে অস্ত্রের মুখে জিম্মি করে আসামীরা বদির ভাইয়ের ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলে এরপর আসামিরা ঘরের ভেতরে ঢোকে।

বাদির ভাই হারুন গোলদার তাদের বাধা প্রদান করলে টিংকু গোলদার অন্যান্য আসামীদের হুকুম দেয় যে, হারুণ গোলদারকে খুন করে ফেলে ঘরের মধ্যে যা আছে লুটপাট করে নিয়ে নে। এ কথা বলার সাথে সাথে টিংকু তার হাতে থাকা ধারালো দা দিয়ে বাদির ভাইয়ের মাথায় খুন করার উদ্দেশ্যে কোপ মারে।

কোপ মাথায় লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরাগ হোসেন বাদির ভাইয়ের হাত ও পায়ে লোহার রড দিয়ে গুরুতর আঘাত করে রক্তাক্ত জখম করে। আসামীরা দ্রুত আলমারি খুলে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

পলাাশ হোসেন ২লাখ টাকা নিয়ে সকল আসামীরা মালামাল নিয়ে ঘটনাস্থল হতে চলে যায়। হারুন গোলাদারের অতিরিক্ত রক্তক্ষরনের কারনে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে বাদি অভিযোগে উল্লেখ করেন।

পরে স্থানীয় লোকজনের সাথে আলাপ আলোচনা করে বাদি আদালতে পিটিশন দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক পিটিশন ওসি কোতয়ালি থানাকে মামলা হিসেবে রেকর্ড করতে নির্দেশ দিলে মামলা হিসেবে রেকর্ড হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews