শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিকায়নের লক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় সহ তিনটি বিদ্যালয়ের একশো জন দরিদ্র ও অস্বচ্ছল
শিক্ষার্থীর মাঝে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বাইসাইকেল প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার, কাস্টমস এক্সইজ ও ভ্যাট কমিশনারেট কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান,
উপজেলা ভূমি ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌসি ধলগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম রবি সহগন্যমান্য ব্যক্তিবর্গ।





Leave a Reply