যশোর নড়াইল সড়কের চাড়াভিটা আয়াপুর আকবার আলী দাখিল মাদ্রাসার সামনে সকাল সাড়ে ৬ টায় একটি সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক জিল্লুর রহমান (৪৫) নিহত হয়।
সে বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের বাসিন্দা। ১০ জুন সোমবার সকালে বাড়ী হতে ভ্যান নিয়ে বের হয়ে, ধান বোঝাই একটা ভাড়া নিয়ে ছাতিয়াতলার দিকে যাচ্ছিল
পতিমধ্যে চাড়াভিটা আয়াপুর আকবার আলী দাখিল মাদ্রাসার কাছে পৌছালে পেছন থেকে আসা একটি ট্রাকে ধাক্কাদিয়ে পালিয়ে যায়,
এসময় ঘটনাস্থলেই জিল্লুর রহমান মারা যায়। সংবাদ পেয়ে কিছু সময় পরে নড়াইল তুলারামপুর হাইওয়ে
ফাঁড়ীর পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য মেডিকেলে প্রেরন করেন।





Leave a Reply