1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

স্মরণসভায় বক্তারা মোস্তফা রুহুল কুদ্দুস ছিলেন আত্ম প্রচারবিমুখ বিনয়ী সৎ সাংবাদিক

  • সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

স্মরণসভায় বক্তারা 

মোস্তফা রুহুল কুদ্দুস ছিলেন আত্মপ্রচারবিমুখ বিনয়ী সৎ সাংবাদিক

শহিদ জয়, যশোর অফিস :

যশোরের সিনিয়র সাংবাদিক, লেখক ও নাট্যকার মোস্তফা রুহুল কুদ্দুস এর মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১০ জুন সোমবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে) অনুষ্ঠানটির আয়োজন করে। প্রয়াত এ সাংবাদিক নেতা সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রয়াত সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুসের জীবন ও কর্মের নানা ঘটনা উল্লেখ করে স্মৃতিচারণ করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা বলেন, মোস্তফা রুহুল কুদ্দুস ছিলেন একজন বিপ্লবী।

তিনি ছিলেন আত্ম প্রচারবিমুখ, বিনয়ী, সৎ এবং পরিশ্রমি একজন সাংবাদিক। যার কলম চলেছে নিপিড়িত, বঞ্চিত এবং মজলুম মানুষের পক্ষে। সাংবাদিকতার পাশাপার্শি লেখক এবং সুস্থধারার সাংস্কৃতিক বিকাশে নাট্যকার হিসেবেও যিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মোস্তফা রুহুল কুদ্দুসের কর্মস্থল দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। এসময় তিনি তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য প্রদান করেন লেখক, গবেষক ও এক্টিভিস্ট বেনজীন খান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি ও প্রেসক্লাব যশোরের সহসভাপতি নূর ইসলাম,

লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক আহসান কবীর,জেইউজের সাবেক সভাপতি এম আইউব, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচআর তুহিন,

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, জেইউজের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফ, মোস্তফা রুহুল কুদ্দুসের পুত্র রাগিব শাহরিয়ার,

জেইউজের সহসভাপতি বিএম আসাদ ও দৈনিক লোকসমাজের সিটি এডিটর শেখ আব্দুল্লাহ হুসাইন। স্বাগত বক্তব্য প্রদান করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

এসময় জেইউজের সাবেক সভাপতি শহিদ জয়, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, বর্তমান যুগ্ম সম্পাদক গালিব হাসান পিল্টু, কোষাধ্যক্ষ এমএ আর মশিউর, দপ্তর সম্পাদক জুবায়ের আহমেদ,

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলামসহ যশোরের বিভিন্ন স্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সদস্য এসএম সোহেল।

বক্তরা আরও বলেন, একজন ভাল সহকর্মী, হিসেবে আস্থার মানুষ ছিলেন তিনি। একজন ভাল পরামর্শক ও সমন্বয়কারী ছিলেন। শুধু আদর্শ সাংবাদিকই নয় মোস্তফা রুহুল কুদ্দুস অনেকগুলো বই লিখেছেন। সমাজের নানা অসঙ্গতি নিয়ে তার কলম চলেছে। বক্তারা তার রুহের মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তারেক।উল্লেখ্য গত ৪ জুন যশোর শহরস্থ মোল্লাপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন ৬৫ বছর বয়সী মোস্তফা রুহুল কুদ্দুস।

তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার চিফ রিপোর্টার এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews