স্টাফ রিপোর্টাঃ সড়ক দূর্ঘটনায় বাঘারপাড়ার যুবক নিহত। নিহত যুবকের বাড়ী ধলগ্রাম ইউনিয়নের বল্যামুখ, সে বল্যামুখ গ্রামের সৈয়েদ আলীর ছেলে ইমরান হোসেন (৩২)।
আজ সোমবার বিকালে অভয়নগর উপজেলার প্রেমবাগ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল এক্সিডেন্টে করে ঘটনাস্থানেই মারা যায়।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

স্থানীয়রা জানান অভয়নগর থানাধীন নিটল টাটা সংলগ্ন যশোর- খুলনা মহাসড়কে প্রেমবাগ গ্রামস্হ অদ্য ২৬/০৯/২০২২ বিকাল ৪.১৫ মিনিটের সময় ভিকটিম ইমরান হোসেন(৩২), (দি পদ্মা ব্যাংক, ময়মনসিংহ শাখায় কর্মরত )

, পিতা-সৈয়দ আলী সাং-বল্লামুখ, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর, হোন্ডা কোম্পানির ১২৫ সি সির মোটরসাইকেল যাহার রেজিঃ নং ময়মনসিংহ হ-১৫-১৮৯৭ বাইক চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিকে খুলনা গামী একটি ড্রামট্রাক যাহার রেজি নাম্বার d.m ট-১৩-৬৬৮৯

এর অজ্ঞাত নামক চালক দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী গুরুতর আঘাত প্রাপ্ত হলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে বিকাল ৫ ঘটিকার সময় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Leave a Reply