০৮ জুন যশোরের ডিবির এসআই(নিঃ)/শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/৮৭১ মোঃ আজাহারুল ইসলাম, এএসআই (নিঃ)/৫৩৮ মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ০৯টায়
যশোর বেনাপোল পোর্ট থানাধীন নামাজগ্রাম পশ্চিমপাড়া জহুর আলীর মালিকানাধীন টিনসেট বাড়ি হইতে আসামী ১। মোঃ মাসুদ রানা (২৪), পিতা-মোঃ আইজ উদ্দীন, মাতা-নাসিমা খাতুন, সাং-বৃত্তি আচঁড়া,
এ/পি সাং-নামাজগ্রাম (জনৈক জহুর আলী, পিতা-মৃত হযরত আলী এর বাড়ীর ভাড়াটিয়া), উভয় থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর, ২। মোহাম্মাদ ইবনে ফয়সাল (৩৩), পিতা-রবিউল আওয়াল, মাতা-হামিদা বেগম,
সাং-গাজীপুর ৬ নং গেটের সামনে, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদ্বয় কে ১৬০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।
জব্দকৃত আলামতের মূল্য অনুমান ৪,৮০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ আবু হাসান বাদী হয়ে যশোর বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।

Leave a Reply