1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রাবাসের রাধুনী কে ধর্ষণ

  • শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩৪৫ বার পড়া হয়েছে

যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রাবাসের রাধুনী কে ধর্ষণ

যশোর অফিস :

বিয়ের প্রলোভন দেখিয়ে যশোরে একটি ছাত্রাবাসের পরিচারিকাকে (৩৫) একাধিককবার ধর্ষণের ঘটনায় আদালতে দায়েরকরা পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে।

আসামি করা হয়েছে যশোর পলিটেকনিক কলেজের ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শেষ বর্ষের ছাত্র হেদায়েতুল ইসলামকে (২২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি খোদা বয়রা ডেন্নাবড়ি গ্রামের জামাল উদ্দীনের ছেলে।

ওই পরিচারিকা এজাহারে উল্লেখ করেছেন, আসামি হেদায়েতুল ইসলাম ওই কলেজে পড়াকালীন শেখহাটি বাবলাতলা এলাকার লাইসিয়াম নামের একটি ছাত্রাবাসে থাকতেন। ওই ছাত্রবাসে রান্নার কাজ করতেন ওই পরিচারিকা। ২০১৮ সালে তার স্বামী মারা যাওয়ার পর তিনি বাড়িতে কাজ করে এতিম সন্তানদের দেখভাল করতেন।

আর সিতারমাপুর গ্রামের তার বোনের বাড়িতে থাকতেন। ২০২২ সাল থেকে তিনি ওই ছাত্রবাসে রান্নার কাজ করতেন। ছাত্রাবাসে কাজ করাকালীন আসামি প্রায় সময় তার রুমে ডাকতেন এবং নানা কুরুটিপূর্ণ কথাবার্তা ওই ইঙ্গিত দিতে থাকেন। তিনি তার কোন প্রস্তাবে সাড়া না দিয়ে কাজ করতেন। এক পর্যায়ে তাকে বিয়ের প্রলোভন দেখান। ৬/৭ মাস আগে ছাত্রবাসে কেউ না থাকার সুযোগে তাকে নির্জন রুমে ডাকেন এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের কথা বললে নানা তালবাহানা করেন।

গত ৩০ মার্চ হেদায়েতুল তার বোনের বাড়িতে যান। সেখানে গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সারারাত ওই বাড়িতে থাকেন এবং একাধিকবার ধর্ষণ করেন। সকালে তিনি চলে যান। পরে বিয়ের কথা বললে নানা তালবাহানা করে এবং এক পর্যায়ে সকল যোগাযোগ বন্ধ করে দেন। ফলে বাধ্য হয়ে তিনি গত ৬ মে আদালতে পিটিশন দাখিল করেন। পরে পুুলিশ গত ৭ জুন ওই পিটিশনটি কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews