1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মারপিটে জখমের ঘটনায় থানায় মামলা আটক ১

  • শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

যশোরে মারপিটে জখমের ঘটনায় থানায় মামলা আটক ১

যশোর অফিস :

যশোর সদরের চুড়ামনকাটিতে একই পরিবারের নারী ও শিশুদের মারপিটে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন ওই গ্রামের ফারুক বিশ্বাসের ছেলে জসিম (৪১)।এই মামলায় পুলিশ আবু সাঈদ (৩৬) নামে এক যুবককে আটক করেছে। তিনি একই গ্রামের রেজাউল সরদারের ছেলে।

মামলায় অপর আসামিরা হলো, সাঈদের স্ত্রী সাবিনা খাতুন (২৮), মৃত মোস্তফা বিশ্বাসের স্ত্রী চাহিনুর বেগম (৪৮) এবং জাহিদ হোসেনের স্ত্রী জিনিয়া (২৩)।

এজাহারে জসিম উল্লেখ করেছেন, আসামিরা তাদের প্রতিবেশি। গত ৫ জুন দুপুরে তার স্ত্রী নাছিমা খাতুন (৩৫) রান্না ঘরে রান্না করছিলেন। সে সময় আসামি চাহিনুর ও জিনিয়া খাতুন বাড়ির মধ্যে ঢুকে চুলার ধোঁয়াকে কেন্দ্র করে তার স্ত্রী গালিগালাজ করে চলে যায়।

কিছু সময় পর ফের আসামিরা বাড়ির মধ্যে ঢোকে এবং তার স্ত্রীকে মারপিট করে। এতে তার স্ত্রী অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তার ছোট ভাইয়ের স্ত্রী লাকি (২৬) এগিয়ে গেলে তাকেও মারপিটে জখম করে। সে সময় তার মা, বাবা ও মেয়ে এগিয়ে আসলে তাদেরকেও লাঠি সোটা, লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে।

তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যায়। পরে তার স্ত্রী ও ভাইয়ের স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জসিম হোসেন গত শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে বাড়ি থেকে আবু সাঈদকে আটক করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews