1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নির্বাচনী সহিংসতায় একজন গুলিবিদ্ধ অপরজনকে ছুরিকাঘাতে হত্যা

  • শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

যশোরে নির্বাচনী সহিংসতায় একজন গুলিবিদ্ধ অপরজনকে ছুরিকাঘাতে হত্যা 

যশোর অফিস :

যশোর সদরের বাহাদুরপুর তেতুলতলায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ কর্মী আলী হোসেন (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আলী হোসেন বাহাদুপুরের আব্দুর রহমানের ছেলে। ৫ জুন সদর উপজেলা পরিষদ নির্বাচনি বিরোধ, পূর্ব শত্রুতা এবং এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনি খুন হন বলে এলাকাবাসি জানিয়েছেন। পরিবারের দাবি মোটরসাইকেলের প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর হয়ে নির্বাচনী প্রচার প্রচারণা কাজ করেছিলেন আলী। এর জেরেই প্রতিপক্ষ ঘোড়া কর্মী সমর্থকরা তাকে হত্যা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,আলী হোসেন মোটরসাইকেল প্রতীকের বিজয় উপলক্ষে ৬ জুন বৃহস্পতিবার রাত ১২ টার দিকে পার্শবর্তী নওয়াপাড়া থেকে এক পিকনিকের আয়োজন শেষে মোটর সাইকেলে করে তিনজন বাড়ি ফিরছিলেন। আলী হোসেন নিজে মোটর সাইকেল চালাচ্ছিলেন। তার সাথে ছিলেন দুই বন্ধু সোহান ও নয়ন। এ দুজনের বাড়িও বাহাদুরপুর।

সোহান বাহাদুরপুরের অলিয়ার রহমানের ছেলে। নয়নের পিতার নাম জানা যায়নি। আলী হোসেন মোটর সাইকেল নিয়ে তেতুলতলা মোড়ে পৌছুলে পিছন থেকে আর একটি মোটর সাইকেলে করে দুজন এসে ৫ রাউন্ড গুলি করে। দুটি গুলি সোহানের মাতার পিছন থেকে যেয়ে আলী হোসেনের মাথায় বিদ্ধ হয়। আলী হোসেন মোটর সাইকেল নিয়ে মাটিতে পড়ে যায়।

এ সময় তার সাথে থাকা সোহান ও নয়ন মোটর সাইকেল থেকে লাফ দেয়। স্থানীয় মেম্বার তরিকুল জানান, নিহত আলী হোসেনের সাথে থাকা সোহান ও নয়ন তাকে জানায়, নওয়াপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী নবাব, আলী হোসেনের মাতা লক্ষ্য করে গুলি করে। নবাবের সাথে থাকা আরেক জনের মুখ কাপড় দিয়ে বাদা ছিল।

দুটি গুলি আলী হোসেনের মাথায় ও একটি গুলি পায়ে বিদ্ধ হয়। দুর্বৃত্তরা গুলি করে মোটর সাইকেল নিয়ে উপশহর সারথী মিলের দিকে চলে যায়। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন এছাড়াও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়রা আলী হোসেনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার মো: সুজায়েত জানান, ঘটনাস্থলেই আলীর মৃত্যু হয়েছে। তার মাথায় দুইটি ও পায়ে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে। আলী হোসেন হত্যার কারন সম্পর্কে মেম্বার তরিকুল জানান, বছর খানিক আগে মেয়েলি ঘটনা নিয়ে নবাবের সাথে আলী হোসেনের বিরোধ হয়।

ওই বিরোধের ও নবাবের ছোট ভাই সিরাজের সাথে নদীর বালি ও মাটি বিক্রি নিয়ে কথাকাটাকাটি এবং এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে আলী হোসেনকে হত্যা করা হতে পারে। তবে নির্বাচনী বিরোধের সূত্র ধরে তাৎক্ষনিক এই হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে নিহত আলী হোসেনের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।

আলী হোসেন হত্যাকান্ড সম্পর্কে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে। কি কারণে হত্যাকান্ড এখনি বলা যাচ্ছেনা।

এদিকে এর আগের দিন বুধবার (৫ জুন) সন্ধ্যায় যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় নির্বাচনী সহিংসতায় সাকিব হোসেন (১৮) নামে এক যুবককে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে আহত করে। আহত সাকিবকে প্রথমে যশোরে ওপরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে সে মারা যায়। সাকিব হোসেন ঘোড়া প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণার কর্মী ছিলেন। নিহত সাকিব চাঁচড়া মধ্যপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews