যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ^বিদ্যালয়ের ফিজিক্যাল এ্যাডুকেশন এন্ড ষ্পোর্টস সাইন্স বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র শাহরীন রহমান (২৪)কে বিশ^বিদ্যালয়ের ছাত্রকৃর্তক দুই দফা হামলার শিকার হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার ৬ জুন রাতে বাদি হয়ে বিশ^বিদ্যালয়ে অধ্যায়নরত ৮ শিক্ষার্থীর নামসহ অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেছেন।মামলায় আসামী করেন,
বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল রানা, ইসাদ হোসেন, শাহীনুর ইসলাম, আমিনুল ইসলাম, বেলাল হোসেন, রায়হান রহমান রাব্বি, বিপুল হোসেন ও আশিকুজ্জামান লিমনসহ অজ্ঞাতনামা ৮/১০ জন।
মামলায় শাহরীন রহমান উল্লেখ করেন, গত ৩ জুন বিকাল ৬ টায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ফুটবল খেলা নিয়ে আসামীদের সাথে তার তর্কবির্তের এক পর্যায় কথা কাটাকাটি হয়।
এসময় আসামীরা সংঘবদ্ধভাবে বাদিকে এলোপাতাড়ীভাবে মারপিট করে আহত করে। বাদির পক্ষের লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা করান।
চিকিৎসা গ্রহনের পর সুস্থ্য হয়ে শাহরীন রহমান ৪ জুন দুপুর ১২ টায় বিশ^বিদ্যালয়ের প্রোক্টরের নিকট যেয়ে ঘটনার বিষয়ে লিখিত ভাবে জানালে উপরোক্ত
আসামীরাসহ অজ্ঞাতনামা আসামীরা বাদির উপর আরো বেশী ক্ষিপ্ত হয়ে বাদিকে বিভিন্ন ধরনের হুমকী ধামকী প্রদান করতে থাকে। গত ৫ জুন রাত ২ টায় বিশ^বিদ্যালয়ের
শহীদ মশিউর রহমান হলের ১০৩ নং রুম হতে বাদিকে উক্ত আসামীরা ডেকে নিয়ে ৩০৬ নং রুম অর্থাৎ আসামী সোহেল রানা এর রুমের মধ্যে বাদিকে অবৈধভাবে আটক করে রাখে।
এক পর্যায় আসামী ইসাস রুমের দরজা বন্ধ করে দেয়। কোন কথা বার্তা না বলে এলোপাতাড়ীভাবে কিল ঘুষি মারতে থাকে। সোহেল রানা লোহার রড দিয়ে বাদিতে হত্যার উদ্দেশ্যে মারতে থাকে।
বাদি আসামীদের কাছে প্রাণ ভিক্ষা চাইলে তাকে আরো বেশী মারতে থাকে। বাদি ঘটনার বিষয় কাউকে কিছু বললে তাকে খুন করার হুমকী দেয়। এক পর্যায় বাদি অজ্ঞান হয়ে পড়লে আসামীরা বাদীকে রুমের বাইরে রেখে দেয়।
বাদি কিছু স্বাভাবিক হয়ে নিজের রুমে চলে আসে এবং ঘটনার বিষয় সহকর্মীদের জানালে তারা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। পরে হাসপাতাল থেকে কিছুটা সুস্থ্য হয়ে থানায় এসে মামলা করেন।





Leave a Reply