বাঘারপাড়ায় জমা জমি সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষর হামলায় স্বামী স্ত্রী আহত। উক্ত ঘটনায় উত্তর শ্রীরামপুর গ্রামের মৃত জবেদ আলী মীরের ছেলে মো: রোস্তম মীর (৫৫), বাদী হয়ে বাঘারপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগ বিবাদী ১। জাফর মীর (৪০), পিতা-মৃত জবেদ আলী মীর, ২। শাহজাহান (৩৫), পিতা-জাহান আলী খন্দকার, ৩। জাহান আলী খন্দকার (৬৫), পিতা-মৃত জলিল খন্দাকার,
৪। রেহেনা বেগম (৩০), স্বামী-জাফর মীর, ৫। শারমিন (৫৫), পিতা-জাহান আলী খন্দাকার, সর্বসাং-উত্তর শ্রীরামপুর, থানা-বাঘারপাড়া, জেলা-যশোরগনদের বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়েছে বিবাদীদের সহিত জায়গা জমি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রহিয়াছে। উক্ত বিরোধের জের ধরে গত ০৫/০৬/২০২৪ তারিখ সকাল অনুমান সাড়ে ১০ টার সময় সকল বিবাদীরা আমাদের বসত বাড়িতে পূর্ব পরিকল্পিত ভাবে অনধিকার প্রবেশ করিয়া আমার ও আমার পরিবারের অন্যান্য সদস্যদের নাম ধরিয়া অকথ্য ভাসায় গালিগালাজ করিতে শুরু করে তখন আমি বিবাদীদের গালিগালাজ করিতে নিষেধ করা মাত্রই
১নং বিবাদীর হুকুমে ৩নং, ৪নং বিবাদী তাহাদের হাতে থাকা বাঁশের লাঠি ও কাঁঠের চলা দিয়ে আমাকে এলোপাথাড়ী পিটাইয়া আমার পিট সহ সারা শরীরের বিভিন্ন স্থানে নিলাফোলা জখম করে। আমার ডাক-চিৎকারে আমার স্ত্রী আমাকে বাঁচাইতে এগিয়ে আসিলে ২নং বিবাদীর হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মাথার মাঝ বরাবর স্বজরে কোপ মারিলে উক্ত কোপে আমার স্ত্রীর মাথার বাম পাশে লাগিয়া কাটা রক্তাক্ত জখম হয়। যাহা ৬ টি সেলাই দিতে হয়েছে।
এসময় আমার স্ত্রী মাটিতে পড়িয়া গেলে ৫নং বিবাদী তাহার হাতে থাকা লোহার রড দিয়ে ডান হাতে স্বজরে আঘাত করিলে উক্ত আঘাত আমার স্ত্রীর ডান হাতে কব্জির উপর লাগিয়া হাড়ভাঙ্গা জখম হয়। ১নং বিবাদী তাহার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আমার স্ত্রীকে এলোপাথাড়ী পিটাইয়া তাহার সারা শরীরের বিভিন্ন স্থানে নিলাফোলা জখম করে। এসময় আমাদের ডাক-চিৎকারে এগিয়ে এসে আমাদেরকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বিবাদীরা স্থানীয়দের উপস্থিতিতে আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদের বিভিন্ন ভাবে ভয়ভীতিসহ প্রাণ নাশের হুমকী প্রদর্শন করে ঘটনাস্থল। উক্ত ঘটনা জানতে চাইলে বাঘারপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন উভয় পক্ষের অভিযোগ পেয়েছি, তদন্ত শেষে উপযুক্ত আইনের ব্যবস্থা নেওয়া হইবে।

Leave a Reply