সাংবাদিক ইউনিয়ন যশোরের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিনিয়র সাংবাদিক, লেখক ও নাট্যকার মোস্তফা রুহুল কুদ্দুসের মৃত্যুতে আগামী ৯ জুন সোমবার প্রেসক্লাব যশোরে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সাংবাদিক ইউনিয়ন যশোরের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় সভায় ৯ জুন সোমবার বেলা ১১ টায় প্রেসক্লাব যশোরের নিচতলায় আরএম সাইফুল আলম মুকুল মিলনায়তনে এ স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন যশোরের সকল সদস্যদের পাশাপাশি যশোরের সর্বস্তরের সাংবাদিকদের অংশ নেওয়ার জন্য আহবান জানানো হচ্ছে।কার্যনির্বাহী কমিটির সভার শুরুতে প্রয়াত সাংবাদিক নেতা মোস্তফা রুহুল কুদ্দুসের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

Leave a Reply