যশোরে ১ জুন রাতে সদরের লেবুতলা ঘোষপাড়া গ্রামের এক বাড়িতে পরস্পর যোগসাজসে ডিবি পুলিশের মিথ্যা পরিচয় দিয়ে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রতারণা করার অপরাধে ডিবি পুলিশের হাতে আটক ৭ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।
গত ৪ জুন দিবাগত গভীর রাতে মামলাটি করেন যশোর ফুলবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই পবিত্র বিশ্বাস। মামলায় আসামী করেন,যশোর সদরের লেবুতলা ঘোষপাড়ার অশোক কুমার ঘোষের ছেলে মিঠুন কুমার ঘোষ,সহোদর অসিম ঘোষ,
লেবুতলা গ্রামের আহমদ আলীর ছেলে জসিম উদ্দিন,ফুলবাড়ীর নুর ইসলামের ছেলে মুহিন হোসেন, লেবুতলা ঘোষপাড়ার সুনীল ঘোষের ছেলে বিশ্বজিৎ ঘোষ, এনায়েতপুর গ্রামের মোকছেদ আলী মোল্যার ছেলে খায়রুল ইসলাম রফে খোড়া খায়রুল ও বীর নারায়ণপুর গ্রামের পরিতোষ কুমার ঘোষের ছেলে উজ্জল কুমার ঘোষসহ অজ্ঞাতনামা ২/৩জন। ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম ইতিমধ্যে ৫জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, মিঠুন কুমার ঘোষ, ভাই অসিম ঘোষ, জসিম উদ্দিন, মুহিন হোসেন ও বিশ্বজিৎ ঘোষ।

Leave a Reply