1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের চৌগাছায় খেঁজুর বাগান পরিদর্শনে উচ্চ পর্যায়ের সাচিবিক দল

  • বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় খেঁজুর বাগান পরিদর্শনে উচ্চ পর্যায়ের সাচিবিক দল

শহিদ জয়, যশোর অফিস :

যশোরের চৌগাছা উপজেলা প্রশসনের খেঁজুর বাগান প্রকল্প পরিদর্শন করেছেন উচ্চ পর্যায়ের সাচিবিক দল। এসময় প্রকল্পটির ভূয়সী প্রশংসার পাশাপাশি প্রকল্পটি যেন স্থায়ী রুপ নেয়, ভবিষ্যতে এ ধরনের আরও প্রকল্প নেওয়া এবং এই প্রকল্প যেন অর্থনৈতিক পণ্যে সাফল্যজনক রুপ নেয় সে বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনকে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে সাচিবিক দলটি। কিছু দিন আগেই জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে যশোরের ঐতিহ্য খেজুর গুড়।

বৃহস্পতিবার (৬মে) সকাল ১০টার দিকে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেজেন্টেশন ও আলোচনা শেষে স্বরুপদাহ ইউনিয়নের স্বরুপদাহ গ্রামের মাঠে উপজেলা প্রশাসনের খেঁজুর বাগান প্রকল্প এবং পরে উপজেলার হয়াতপুর মাঠে কৃষকদের ব্যক্তিগত খেঁজুর বাগান প্রকল্প পরিদর্শন করে সাচিবিক দলটি।

উচ্চ পর্যায়ের সাচিবিক দলটির নেতৃত্ব দেন মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) হামিদুল হক, সদস্য ছিলেন জনপ্রশাসন বিভাগের যুগ্ম সচিব নজরুল ইসলাম সরকার ও মন্ত্রীপরিষদের বিভাগের যুগ্ম সচিব শাহিন আরা বেগম।

এ সময় আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, চৌগাছার বিদায়ী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, চৌগাছার ইউএনও সুস্মিতা সাহা,

খেঁজুর বাগান প্রকল্পের উদ্যোক্তা ও যশোরের ঐতিহ্যবাহি খেঁজুর রস ও গুড়ের ঐতিহ্য সংরক্ষণে নেতৃত্বদানকারী ও যশোরের খেঁজুর গুড়কে জিআই পণ্য হিসেবে আবেদনকারী চৌগাছার সাবেক ইউএনও বর্তমান

কুষ্টিয়ার খোকসার ইউএনও ইরুফা সুলতানা, চৌগাছার এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুবাশ্বির হুসাইনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল যশোরের খেঁজুর গুড়কে জিআই পণ্য হিসেবে আনুষ্ঠানিক সনদপত্র দেয়া হয়। তারও আগে ২০২৩ সালের ১৬ ও ১৭ জানুয়ারী চৌগাছায় প্রথমবারের মতো খেঁজুরগুড়ের মেলা অনুষ্ঠিত হয়। যার ধারাবাহিকতায় ২০২৪ সালেও খেঁজুর গুড়ের মেলা অনুষ্ঠিত হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews