1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নির্বাচনি সহিংসতায় আহত সাকিব মারা গেছে

  • বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

যশোরে নির্বাচনি সহিংসতায় আহত সাকিব মারা গেছে

যশোর অফিস :

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর চাঁচড়ায় দুই পক্ষের সহিংসতায় গুরুত্বর আহত সাকিব হোসেন (১৮) মারা গেছেন। বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০টার দিকে ঢাকার এ ওয়ান নামের একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়।

সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে স্বজনরা লাশ চাঁচড়া মধ্যপাড়ায় নেয়। খবর পেয়ে পুলিশ লাশ যশোর সদর হাসপাতাল মর্গে আনে। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহত যুবক সাকিব ওই গ্রামের মজনু মিয়ার ছেলে। তিনি দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের কর্মী ছিলেন।

নিহতের স্বজনরা জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে চাঁচড়ায় বিজয়ী প্রার্থী তৌহিদুল চাকলাদার ফন্টুর কর্মী সমর্থকরা বিজয় মিছিল বের করে। এ সময় দোয়াত-কলমের ৫/৬ জন কর্মী তাদের ওপর হামলা করে।

কয়েকজনকে ছুরিকাঘাতও করা হয়। এ সময় স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। কিন্তু সাকিব পালাতে পারেনি। সে জনতার পিটুনি খেয়ে ধরাশায়ী হয়ে পড়ে। এক পর্যায়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে স্বজনরা।

ওই রাতেই তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নেয়া হয় কিন্তু একটি দালাল চক্রের খপ্পরে পড়ে সাকিবের স্বজনরা। তাকে ঢাকা মেডিকেলে না নিয়ে চক্রটি এ ওয়ান নামের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কিশোর সাকিব মারা যায়।এদিকে, তার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশংকা আবারো দু’পক্ষ সংঘর্ষে জড়াতে পারে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews