1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ভুল গ্রুপের রক্ত দেওয়ার কারনে যশোর এক বৃদ্ধা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

  • মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

যশোরে ভুল গ্রুপের রক্ত দেওয়ার কারনে যশোর এক বৃদ্ধা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

যশোর অফিস :

যশোরে ভুল গ্রুপের রক্ত দেওয়ার কারনে যশোর ২৫০শয্য জেনারেল হাসপাতালে সালেহা বেগম(৪৫) নামে এক বৃদ্ধা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে রোগীর মেয়ের অভিযোগ করেছেন।

এ ঘটনায় রোগীরা স্বজনরা মঙ্গলবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুণ অর রশিদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন।

অসুস্থ সালেহা বেগম মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামের মৃত শামছুর রহমান গাজীর স্ত্রী।অসুস্থ সালেহা বেগমের মেয়ে শিরিনা আক্তার অভিযোগ করে বলেন, গত ২০ মে তার মা সালেহা বেগমকে অসুস্থ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন।

এ সময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বলেন রোগীর শরীরের রক্ত নেই। তাকে রক্ত দেওয়া লাগবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওয়ার্ডের সেবিকারা রোগীর শরীর থেকে ক্রোসমেচিং করার জন্য রক্ত সংগ্রহ করে স্বজনদের হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠান। স্বজনরা ব্লাড ব্যাংকে ক্রোসমেচিং করার জন্য নমুনা দিলে সেখানে কর্মরত জালাল উদ্দিন ক্রোসমেচিং করে ‘বি’ পজেটি ফলাফল প্রদান করেন। যার রেজি নং-২৩৫০। সেই প্রতিবেদন হাতে পেয়ে রোগীর স্বাজনরা ৭ব্যাগ ব্লাড সংগ্রহ করে রোগীর শরীরের প্রদান করেন।

এ সময় রোগীর শরীরের জালা-যন্ত্রণা শুরু হলে ওয়ার্ডে চিকিৎসকরা কৌশলে রোগীকে ঢাকায় রেফার করেন। কিন্তু রোগীর স্বজনরা সালেহা বেগম কে বাড়িতে নিয়ে যান। বাড়িতে যাওয়ার পরে রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তখন স্বাজনরা পূনোরায় রোগীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এবারও চিকিৎসরা রোগীর শরীরে রক্ত প্রদানের জন্য রোগীর স্বজনদের বলেন।

তখন রোগীর রক্ত নতুন করে ক্রোসমেচিং করতে হাসপাতালের ব্লাড ব্যাংকে নিয়ে যায়। কিন্তু এবার প্রতিবেদনে ‘এ’ পজেটিভ রিপোর্ট আসে। বিষয়টি রোগীর স্বজনদের সন্ধেহ হলে ডাক্তার গৌতম কুমারকে দেখান। তখন তিনি বেসরকারি কিনিক থেকে রক্তের ক্রোসমেচিং করতে বলেন। তখন স্বজনরা শহরের সারনরাইজ কিনিক থেকে পরীক্ষা করলে রক্তের ‘এ’ পজেটিভ প্রতিবেদন আসে। তখন চিকিৎসক সালেহা বেগমের মেয়েকে বলেন রোগীর শরীরের ভুল গ্রুপের রক্ত দেওয়ার কারনে তিনি মৃত্যুর সাথে পাঞ্জালড়ছেন। তবে চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীর শারীরিক আবস্থার উন্নতি হতে পারে নাও হতে পারে বলে স্বজনদের জানান।

এদিকে অভিযোগ রয়েছে, বহিরাগতদের দিয়ে কাজ করানোর ফলে বর্তমানে ব্লাড ব্যাংকে এ ধরনের ভুল হচ্ছে।ওয়ার্ডে কতব্যরত সেবিকা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্লাড ব্যাংক থেকে পাওয়া প্রতিবেদন ও রক্তের ব্যাগের গায়ে লেখা প্রতিবেদন দেখে রোগীর শরীরে রক্ত দেওয়া হয়। এখানে তাদের কোন ভুল নেই।বর্তমানে সালেহা বেগম মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ণ চিকিৎসক জানিয়েছেন, ভুল রক্ত দেওয়ার কারনে রোগীর কিডনি, মাথার বাম সাইডে রক্তক্ষরণসহ শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। তিনি আরও জানান, এ ধরনের রোগী জীবিত থাকার কথা না। কিন্তু আল্লাহ নিজ হাতে তাকে বাঁচিয়ে রেখেছেন।

রোগীর স্বজনদের দাবি, ব্লাড ব্যাংকের সংশ্লিষ্ঠদের কর্তব্যে অবহেলার কারণে তার মা বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জালড়ছেন। তাদের ভুলে আগামীতে অন্যকোন রোগীর এ রকম সমস্য না হয় সে জন্য কর্তব্যরতদের বিচার দাবি করেন রোগীর স্বজনরা।

এ ব্যাপারে হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন মেডিসিনের সহকারী অধ্যাপক ডাক্তার সেলিম রেজা জানান, ব্লাড ব্যাংকে এধরনের ভুল মেনে নেওয়া যায়না। তবে ভুল কোথায় হয়েছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুস সামাদ জানিয়েছেন, সালেহা বেগমের শরীরের ভুল গ্রুপের রক্ত দেওয়া হয়েছে। তবে বর্তমানে শারীরিক অবস্থা উন্নতির দিকে।জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুণ অর রশিদ জানিয়েছেন, রোগীর স্বজনরা মৌখিক অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ঠ বিভাগে খোজ খবর নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, হাসপাতালে এমন ভুল আগে কখনও হয়নি। এই প্রথম তারপরও আগামীতে এ ধরনের ভুল না হয় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews