1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গ্রামীনফোনের ভিআইপি সীম সরবরাহ করার প্রতারণাপূর্বক গ্রাহকের নিকট থেকে বিকাশে টাকা আত্মসাৎকারী চক্রের এক সদস্য আটক হয়েছে

  • সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯১ বার পড়া হয়েছে

সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২খ্রিঃ
গ্রামীনফোনের ভিআইপি সীম সরবরাহ করার প্রতারণাপূর্বক গ্রাহকের নিকট থেকে বিকাশে টাকা আত্মসাৎকারী চক্রের এক সদস্য আটক হয়েছে।

এ ঘটনায় যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর দিক নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএর তত্ত্বাবধানে এসআই মফিজুল ইসলাম,

পিপিএম এর নেতৃত্বে একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে যশোর কোতয়ালী মডেল থানার ১নং উকিল বারের সামনের থেকে সন্দেহ ভাজনভাবে ঘুরাফেরা ও একাধিক বিকাশের দোকান থেকে টাকা উত্তোলনকারী যুবক সোহাগ আহম্মদকে গ্রেফতার করে তার ব্যবহৃত মোবাইল পর্যালোচনা ও জিজ্ঞাসাবাদে জানা যায়,

সে “Jiniya Afrin Mim” নামক ফেইক ফেসবুক আইডি তৈরী করে বিভিন্ন গ্রুপের সাথে সংযুক্ত হয়ে নিজেকে গ্রামীন ফোন গ্রাহক সেবায় নিয়োজিত আছে মর্মে মিথ্যা পরিচয় দিয়ে গ্রামীন ফোন কোম্পানীর ভিআইপি সীম ( ০১৭১১-০২২০৩৩ ইত্যাদি) সরবরাহ করার নিমিত্তে প্রতারণা পূর্বক দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বিকাশে টাকা গ্রহণ করে বলে জানায়।

তার ধারাবাহিক এই প্রতারণা কর্মের অংশ হিসেবে গত ইং ২৫/০৯/২০২২ তারিখে যশোর জেলার কোতয়ালী থানাধীন এমএম আলী রোড ও দড়াটানা এলাকায় অবস্থান করে সকাল ১১:৩০ মিনিট থেকে বিকাল পর্যন্ত এর মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে গ্রামীন ফোন কোম্পানীর ভিআইপি সীম সরবরাহ করার প্রতারণা পূর্বক ৪টি দোকান থেকে মোট ১৮,০০০/= টাকা উত্তোলন করে নেয়।

তার স্বীকারোক্তি মতে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে সত্যতা পেয়ে ইং ২৫/০৯/২০২২ তারিখ সাড়ে সাতটার সময় তার হেফাজত থেকে (ক) প্রতারণা পূর্বক বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বিকাশে গ্রহনকৃত নগদ ১৮,০০০/= (আঠার হাজার) টাকা (খ) ১টি টেকনো মোবাইল ফোন (গ) Jiniya Afrin Mim নামক ফেসবুক আইডি’র স্ক্রীনশর্ট পেপার ৩ পাতা (কম্পিউটার থেকে প্রিন্টকৃত) পাইয়া উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করেন।

এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে এজাহার দিলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৯৭, তাং-২৬/০৯/২০২২ খ্রিঃ, ধারা-৪১৯/৪২০/৩৪ পেনাল কোড।

গ্রেফতারকৃত আসামীর হলো সোহাগ আহম্মদ (২৭), পিতা- সাইফুল ইসলাম, সাং-কুশডাঙ্গা, থানা ও জেলা-সাতক্ষীরা।

আটকের প্রতারক সোহাগের নিকট থেক উদ্ধার
প্রতারণা পূর্বক বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বিকাশে গ্রহনকৃত নগদ ১৮,০০০/= (আঠার হাজার) টাকা ১টি টেকনো মোবাইল ফোন
Jiniya Afrin Mim নামক ফেসবুক আইডি’র স্ক্রীনশর্ট পেপার ৩ পাতা কম্পিউটার থেকে প্রিন্টকৃত।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews