সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্তকরণ ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি।
সোমবার সকাল সাড়ে ১০টায় যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক অংশ নেয়।
এসময় বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.কামরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ, সহসভাপতি অধ্যাপক ড. নাজমুল হাসান, সহ স্ধারণ সম্পাদক তনভীর ইসলাম, ড.মুনিবুর রহমানসহ প্রমুখ।
সভাপতিত্বের বক্তবে অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ বলেন, আগামী ১ জুলাই থেকে যোগদানকৃতদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতাভুক্ত করার যে ঘোষণা দেওয়া হয়েছে, তা বৈষম্যমূলক। প্রত্যয় স্কিমটি নামে সর্বজনীন হলেও আদতে সর্বজনীন নয়।
সরকারের তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সামরিক-বেসামরিক আমলাতন্ত্র ও বিচার বিভাগকে এই প্রক্রিয়ার বাইরে রেখে একে সর্বজনীন বলার সুযোগ নেই। তিনি বলেন, এ সিন্টেম চালু হলে মেধাবীরা আর এ পেশায় আসবে না। আবিলম্বে ্এ্ই বৈষম্যমূলক স্কিম বাতিল না করলে কঠোর আন্দোলনের ঘোষনা দেন।





Leave a Reply