1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর সদর উপজেলা নির্বাচন তিন চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন, এক প্রার্থীর নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগ

  • সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

যশোর সদর উপজেলা নির্বাচন
তিন চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন, এক প্রার্থীর নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগ

যশোর অফিস :

আগামী ৫ জুন বুধবার যশোর সদর উপজেলার নির্বাচন। আসছে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যশোর সদর উপজেলায় ,উপজেলা চেয়ারম্যান তিন জন প্রার্থী আজ সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে পর্যায়ক্রমে সংবাদ সম্মেলন করেছেন।

তিন প্রার্থী সম্মেলনে তাদের ইশতেহার ঘোষণা করেছেন। তবে অপর প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ এনেছেন। একইসাথে প্রতিপক্ষ এক নারী প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা ও চিহ্নিত সন্ত্রাসীদের মাঠে নামানোর অভিযোগ করেছেন।

সোমবার দুপুরে পর্যায়ক্রমে প্রেসক্লাব যশোরে তিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সংবাদ সম্মেলনের আয়োজন করেন।প্রথমে বেলা সাড়ে ১২টায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান প্রার্থী আ ন ম আরিফুল ইসলাম হীরা। তিনি উপজেলাবাসীর সেবায় ও এলাকার উন্নয়নে ২৫টি অঙ্গীকার ব্যক্ত করেন।

দুপুর ১টার দিকে ইশতেহার ঘোষণা করে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল। তিনি উপজেলায় শিশু পার্ক নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি-স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক কল্যাণ,ব্যবসায়িক কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে দুপুর দুইটাই সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন।

একইসাথে প্রতিপক্ষ নারী প্রার্থী ফাতেমা আনোয়ারের বিরুদ্ধে কালো টাকা ও চিহ্নিত সন্ত্রাসীদের মাঠে নামানোর অভিযোগ করেছেন। তিনি প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী বলেন, যশোর সদরের ফতেপুর উপশহরের কিছু অংশ , বসুন্দিয়া ইউনিয়ন,ও মোল্লাপাড়া বকচর এলাকায় আওয়ামী লীগ কর্মী ও ভোটারদের ভোটকেন্দ্র যেতে ভয়-ভীতি দেখানো হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews