1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর চাঁচড়ায় যুগলকে কেন্দ্র করে সংঘর্ষ, ৯জন আহত

  • রবিবার, ২ জুন, ২০২৪
  • ৪৩৭ বার পড়া হয়েছে

যশোর চাঁচড়ায় যুগলকে কেন্দ্র করে সংঘর্ষ, ৯জন আহত

যশোর অফিস :

যশোরের ভাতুড়িয়া গ্রামে অজ্ঞাত এক প্রেমিক যুগলকে আটকে রাখার ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রথমে হাতাহাতি-মারামারি পরবর্তিতে তা ছুরিকাঘাত ও জখমে রুপ নেয়। এ ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেছেন। রোববার দুপুর ১২টার পর শহরতলীর চাঁচড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, চাঁচড়া রেলগেট এলাকার রোহিত , মিরাজ , টাইজেল, মেহেদি ,ইয়াসিন ,হৃদয় ওরফে শরিফুল , রাজিন ইসলাম,লিখন ও দীপু।স্থানীয়রা জানান, দুপুরে কালাবাগা শ্বশানে প্রেমিক-প্রেমিকা যুগলকে স্থানীয় একটি চক্র আটকে রাখে।

ওই যুগলের বিরুদ্ধে অসামাজিক কার্যাকালাপের অভিযোগ আনা হয়। পরবর্তিতে তাদের কাছে মোটা অংকের টাকা দাবি করা হয়। এ বিষয়নিয়ে প্রথমে প্রেমিক যুবকের সাথেও স্থানীয় যুবকদের হাতা-হাতি হয়। পরে ওই যুবক তার শহরের বন্ধুদের খবর দেয়।

কিছু সময় পর ৬/৭জন ঘটনাস্থলে হাজির হয়ে ওই প্রেমিক যুগলকে ছাড়ানোর চেষ্টা করে। এক পর্যায় তাদের মধ্যে সংঘর্ষে রুপ নেয়। এরমধ্যে কয়েকজন জখমও হন। পরবর্তিতে ভাতুরিয়া বাজারের লোকজন ছুটে এসে তাদেরকে শান্ত করে। এসময় এক যুবকের কাছথেকে বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

পরে এ ঘটনায় আহত ৯ জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি নিয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ি কাজ করছে। ঘটনার নেপথ্যে কি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews