যশোরে কলেজছাত্র নুর হোসেন হত্যা মামলার আসামি আকাশ আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আসামি আকাশ শহরের শংকরপুর চোপদার পাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে।উল্লেখ্য, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জের ধরে গত ১১ মে শংকরপুর চোপদার পাড়া বারেক সড়কে কলেজছাত্র নুর হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের মা আম্বিয়া খাতুন ১০ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।চাঁচড়ায় যুগলকে কেন্দ্র করে সংঘর্ষ, নয়জন আহত

Leave a Reply