1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিজিবিতে চাকরি দেয়ার নামে প্রতারণা করতে যেয়ে দুইজন আটক

  • রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

বিজিবিতে চাকরি দেয়ার নামে প্রতারণা করতে যেয়ে দুইজন আটক

যশোরে বিজিবিতে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের মৃত শেখ আতিকুর রহমানের ছেলে আনিসুর রহমান ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কলেজপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মশিউর রহমান । র‌্যাব-৬ যশোরের সদস্যরা ঝুমঝুমপুর এলাকা থেকে তাদেরকে আটক করে।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোনের জানান, অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের রবিউল ইসলাম ও তার ছেলে নিজ এলাকায় চায়েরদোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ২৫ এপ্রিল তারা দোকানে অবস্থান করা অবস্থায় আনিসুর আসেন। এসময় তিনি রবিউলের ছেলে সানমুন আহম্মেদকে বিজিবিতে চাকরি দেয়ার প্রলোভন দেখান।

তার প্রলোভনে রাজি হন রবিউল ও তার ছেলে। তাদের মধ্যে পাঁচ লাখ টাকায় চুক্তিও হয়। এরপর গত ২৮ এপ্রিল অপরিচিত একটি মোবাইল নাম্বার থেকে সানমুনকে বিজিবির কমান্ডার পরিচয় দিয়ে কল করেন। তাকে জানানো হয় অনলাইনে আবেদনের জন্য তিন হাজার টাকা দিতে হবে। পরে তাকে তিন হাজার টাকা দেন সানমুন। এরমধ্যে গত ২৮ মে আনিসুর ও মশিউর সানমুনদের বাড়িতে যান। জানানো হয় পহেলা জুন যশোর বিজিবির মাঠে পরিক্ষা হবে। ওই পরিক্ষায় পাশের জন্য পঞ্চাশ হাজার টাকা দাবি করে।

সর্বশেষ পহেলা জুন সকালে বাবা ছেলে বিজিবির মাঠে যান। এসময় আসামিদের সাথে দেখা হলে ৫০ হাজার টাকা দাবি করেন। কিন্তু তারা পাঁচ হাজার টাকা দেন এবং চাকরি হলে বাকি টাকা দেয়ার আশ্বাস দেন। একই সাথে তাদেরকে একটি অনলাইনে আবেদন পত্র দিয়ে চলে যান আসামিরা। পরে ওই আবেদন পত্র নিয়ে বিজিবির সাথে যোগাযোগ করলে জানতে পারেন তা জাল।পরবর্তিতে ভুক্তোভুগিরা এ ঘটনায় ওই দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।

র‌্যাব আরও জানায়, বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেন। তারা আসামিদের অবস্থান শনাক্ত করে শনিবার রাতে ঝুমঝুমপুর থেকে ওই দুইজনকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করেন।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews