স্টাফ রিপোর্টার ঃ বাঘারপাড়া উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে সিসি ক্যামেরা স্থাপনের জন্য অর্থ প্রদান
সোমবার ২৬-০৯-২০২২ ইং সকাল ১১ টায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে সিসি ক্যামেরা স্থাপনের জন্য অর্থ প্রদান,

সম্প্রীতির-সমাবেশ অনুষ্ঠান ও মাননীয় সাংসদ সদস্য কর্তৃক বাঘারপাড়া উপজেলার ৯১টি মন্দিরে নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা প্রদান (৫ম দিন) এবং উপজেলার ৯১ টি মন্দিরে সরকারী অনুদান প্রত্যেক মন্দিরে ১৯,৭৫০/- টাকা করে মোট ১৭,৯৭,২৫০/- টাকা অনুদান বিতরন করা হয়েছে।

অনুষ্ঠানে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দ জাকির হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের গন মানুষের নেতা বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি ও ৮৮, যশোর-৪ আসনের বার বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বাবু রনজিত কুমার রায়,
এসময় আরো উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা মহক্পূতি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃশহিদুল্যাহ খন্দকার,পৌর মেয়র কামরুজ্জমান বাচ্চু, উপজেলা পুজা পরিষদের সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউ পি চেয়ারম্যান বাবলু কুমার সাহা সহ সকল পূজা মন্দির ও স্থানীয় নেতৃবৃন্দ।এছাড়া উপস্থিত ছিলেন জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু প্রমুখ।।।


Leave a Reply