যশোর জংশন থেকে পদ্মাসেতু রেল হয়ে চারটিসহ ঢাকায় ৫টি ট্রেন যাতায়াতের দাবিতে আন্দোলনে নামছে যশোরবাসী। দাবি আদায়ের লক্ষে রোববার সকাল সাড়ে ১০টায় যশোর রেলওয়ে জংশনে দাবি সমাবেশের ডাক দিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। সমাবেশ শেষে দাবি আদায়ের লক্ষ্যে স্টেশন মাস্টার ও যশোর জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক কৃতি খেলোয়াড় কওসার আলী ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন জানান, পদ্মা সেতু নির্মিত হওয়ার ফলে দক্ষিণ বঙ্গের সাথে রাজধানী ঢাকার যোগাযোগে বৈপ¬বিক পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। কিন্তু এ বিষয়ে বৃহত্তর যশোর জেলা নানান দিক থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এতদিন তিনটা ট্রেনে ঢাকা যাতায়াত করতাম। চিত্রা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস।
বর্তমানে খুলনা ঢাকার প্রতিটি ট্রেন পদ্মবিলা জংশন হয়ে ঢাকায় চলে যাবে। ফলে বৃহত্তর যশোরের বিভিন্ন অঞ্চলের মানুষকে পদ্মবিলা যেয়ে ট্রেন ধরতে হবে। যা অত্যন্ত ঝামেলার এবং সময়ের অপচয়। পাশাপাশি কোটচাঁদপুর সাফদালপুর এবং মোবারকগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার কোন ট্রেনই থাকছে না। এই সমস্ত সমস্যা চিহ্নিত করে আমরা রেল যোগাযোগ উন্নয়নের স্বার্থে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি।
সাত দফা দাবিতে এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দাবিগুলো হলো,বেনাপোল থেকে ঢাকায় দুটি ট্রেন দিতে হবে। দর্শনা থেকে যশোর হয়ে ঢাকার দুটি ট্রেন দিতে হবে। খুলনা থেকে যশোর ঈশ্বরদী যমুনা সেতু হয়ে অন্তত একটি ট্রেন বহাল রাখতে হবে। ঢাকায় অফিস ধরার মতো সময়ে যশোর জংশন থেকে ট্রেন দিতে হবে। ট্রেনের ভাড়া সহনীয় পর্যায়ে নামাতে হবে। যশোর থেকে ফুল ও সবজিবাহী বগি যোগ করতে হবে। সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করতে হবে।
এই দাবি আদায়ের লক্ষে ২ জুন রোববার সকাল সাড়ে দশটায় যশোর জংশনের প¬্যাটফর্মে দাবি সমাবেশের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমাবেশ শেষে দাবি আদায়ের লক্ষ্যে স্টেশন মাস্টার ও যশোর জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এই কর্মসূচিতে যশোরবাসীকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক কওসার আলী ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন।

Leave a Reply