যশোরের কালা জনি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজসহ গ্রেফতার ২৬/০৯/২০২২ কোতয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী জনি অরোফে কালা জনি অস্ত্র-গুলিসহ গ্রেফতার হয়ে পুলিশের খাচায়।
যশোর জেলাকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, জঙ্গিবাদমুক্ত রাখার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যশোর জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল, যশোরের তত্ত্বাবধানে ওসি কোতয়ালী মডেল থানা ও এসআই সালাউদ্দিন খান এর নেতৃত্বে গত ২৫/০৯/২২ তারিখ ০৮:৪৫ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন খোলাডাঙ্গা হতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জনি অরোফে কালা জনিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত কালা জনির তথ্য মতে কোতয়ালী মডেল থানাধীন মন্ডলগাতি সাকিনস্থ মন্ডলগাতি টু খোলাডাঙ্গা গ্রামের কাঁচা রাস্তা সংলগ্ন মোঃ মালেক (৮০) এর ধানী জমির পশ্চিম পাশে চারা খেঁজুর গাছের নিচে ঝোপের মধ্য হতে আসামীর বের করে দেওয়া মতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার জন্যে অস্ত্র-গুলি নিজের দখলে রেখেছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতোপূর্বে মাদক, চাঁদাবাজিসহ ১০টা মামলা বিচারাধীন রয়েছে।
আসামীর কালা জনি (৪০), পিতা- লুৎফর রহমান, মাতা- মমতাজ বেগম, সাং- খোলাডাঙ্গা (কালীতলা), থানা- কোতয়ালী, জেলা- যশোর।
আাসামির নিকট থেকে উদ্ধার করা হয় একটা দেশিও তৈরি ওয়ান শুটারগান আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ।
“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,
সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ।


Leave a Reply