1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে শহরের চুড়িপট্টির দোকান কর্মচারী রাজিম হত্যা মামলায় ৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট

  • শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

যশোরে শহরের চুড়িপট্টির দোকান কর্মচারী রাজিম হত্যা মামলায় ৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট

যশোর অফিস :

যশোর শহরের চুড়িপট্টির দোকান কর্মচারী রাজিম হত্যা মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকতা এসআই এমরানুর কবীর।

অভিযুক্ত আসামিরা হলো, শহরের পূববারান্দীপাড়া মোল্যাপাড়া বাঁশতলা এলাকার ইয়াসিন আলী বিশ্বাসের ছেলে আজহার আলী পায়েল, আমতলা এলাকার রাইজ শেখের ছেলে আব্দুল কাদের রায়হান, রুস্তম গাজীর ছেলে শিমুল গাজী, বারান্দী মোল্যাপাড়ার খাইরুল পারভেজ বিপ্লবের ছেলে ইয়ামিন ও ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার আবু বক্কার সিদ্দিকীর ছেলে রায়েব সিদ্দিক।

মামলার অভিযোগে জানা গেছে, রাজিম শহরের চুড়িপট্টির একটি দোকানে কাজ করে জীবীকা নির্বাহ করত। আসামিরা তার বন্ধু। ঘটনার কয়েক বছর আগে একটি পিকনিকে আসামিদের সাথে খাওয়া-দাওয়া নিয়ে রাজিমের বিরোধের সৃষ্টি হয়।

এ ঘটনা নিয়ে রাজিমকে মারতে আসামিরা কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়। ২০২৩ সালের ৯ নভেম্বর রাত ৮ দিকে আসামিরা রাজিমকে দোকান থেকে ডেকে পাশের গলির জাহিদ এন্টারপ্রাইজের সামনে নিয়ে যায়। এরপর আসামিরা রাজিমের উপর অতির্কিত ভাবে হামলা চালিয়ে ছুরিকাঘাতে জখম করে।

রাজিমের চিৎকারে স্থানীয়র এসে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের পিতা ঝুমঝুমপুর প্রাইমারি স্কুল মোড় এলাকার বাদল বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্তকালে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই ৫ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত ৫ জনকে আটক দেখানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews